Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

জেল থেকে জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার প্রেমিকের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭
জেল থেকে জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার প্রেমিকের

সংগৃহীত ছবি

কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর প্রতি নিজের কথিত ‘ভালোবাসা’ প্রকাশে থেমে নেই আলোচিত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। ভালোবাসা দিবস উপলক্ষে এবার তিনি জ্যাকলিনকে একটি বিলাসবহুল ‘এয়ারবাস এইচ সিরিজ’ হেলিকপ্টার উপহার দেওয়ার দাবি করেছেন। একইসঙ্গে অভিনেত্রীর বর্তমান আইনি জটিলতা নিয়ে দুঃখ প্রকাশ করে একটি আবেগঘন চিঠিও লিখেছেন তিনি।

১৪ ফেব্রুয়ারি লেখা ওই চিঠিতে সুকেশ জ্যাকলিনকে ‘বেবি বোম্মা’ বলে সম্বোধন করেন। ইন্ডিয়া টুডে এর প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে তিনি লেখেন লোহার গরাদ ও ঠান্ডা দেয়াল তাদের আলাদা করে রেখেছে, আর তিনি মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো প্রতিটি মুহূর্তে জ্যাকলিনকে মিস করছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, তার প্রতিটি হৃদস্পন্দন নাকি তাদের দূরত্বের কথা মনে করিয়ে দেয়।

সুকেশ তাদের সম্পর্ককে রোমিও-জুলিয়েট, হির-রাঞ্জা ও লায়লা-মজনুর মতো কালজয়ী প্রেমের সঙ্গে তুলনা করে দাবি করেন, কোনো শক্তিই তাদের বন্ধন ভাঙতে পারবে না। চিঠিতে আরও উল্লেখ করেন, জ্যাকলিনের জন্য একটি বিশেষ সারপ্রাইজ উপহারের ব্যবস্থা করেছেন একটি লাক্সারি ‘এয়ারবাস এইচ সিরিজ’ হেলিকপ্টার। তার দাবি, হেলিকপ্টারটির ভেতর ও বাইরের নকশা বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে এবং তাতে ‘JF’ আদ্যক্ষর খোদাই করা আছে। মুম্বাইয়ের যানজট এড়িয়ে শুটিং স্পটে সহজে পৌঁছানোর সুবিধার কথা ভেবেই নাকি এই উপহার।

তিনি জোর দিয়ে বলেন, হেলিকপ্টারটি তার ‘কষ্টার্জিত অর্থে’ কেনা, কোনো অপরাধের টাকায় নয়। উল্লেখ্য, ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় জ্যাকলিনের নাম জড়িয়ে পড়ার ঘটনায় সুকেশ চিঠিতে অনুতাপ প্রকাশ করেন। তিনি লেখেন, তার কারণে অভিনেত্রীকে আইনি জটিলতা, মানসিক চাপ ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে যার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। পাশাপাশি প্রতিশ্রুতি দেন, খুব শিগগিরই এই ‘ঝড়’ কেটে যাবে এবং তিনি সব সমস্যার সমাধান করবেন।

তবে অতীতেও সুকেশের পক্ষ থেকে এমন একাধিক চিঠি ও দামী উপহারের দাবি সামনে এলেও জ্যাকলিন ফার্নান্দেজ এ বিষয়ে বরাবরই নীরব থেকেছেন। এবারের হেলিকপ্টার উপহার কিংবা ভালোবাসা দিবসের চিঠি নিয়েও তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমানে একাধিক জালিয়াতির মামলায় সুকেশ দিল্লির মান্ডোলি জেলে বন্দি রয়েছেন। সেখান থেকেই বিভিন্ন বিশেষ দিনে তিনি জ্যাকলিনকে উদ্দেশ্য করে চিঠি লিখে আসছেন বলে জানা গেছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

জ্যাকলিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা