Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

নিম্নমানের খাবার ঠেকাতে ‘গার্ডিয়ান কমিটি’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৪৫
নিম্নমানের খাবার ঠেকাতে ‘গার্ডিয়ান কমিটি’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহ ঠেকাতে বিদ্যালয়ভিত্তিক ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও খাবারের মান তদারকিতে এ কমিটিতে মায়েদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। বিভিন্ন গণমাধ্যমে মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম, অব্যবস্থাপনা ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে এ সভা করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বললেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার এবং এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা দুর্নীতি বরদাশত করা হবে না। প্রতিমন্ত্রী এ ক্ষেত্রে পাঁচ দফা নির্দেশনা দেন। এগুলো হলো অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং অনুসরণ করতে হবে কঠোরভাবে। পূর্বানুমোদন ছাড়া গ্রহণযোগ্য হবে না কোনো ধরনের পরিবর্তন। সরবরাহ ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে পণ্য পরিবহনকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে এবং সরবরাহের সময় পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কোনো অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জমা দিতে হবে অঙ্গীকারনামা। মান তদারকিতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি মাসে আকস্মিক কারখানা পরিদর্শন করতে হবে অন্তত দুইবার। এ ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয় পর্যায়ে পাঁচ সদস্যবিশিষ্ট গার্ডিয়ান কমিটি গঠনের। এতে প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান, নিরাপত্তা ও পরিবেশনা তদারকি করবে। সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড-ডে মিল প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিম্নমানের খাবারগার্ডিয়ান কমিটিসরকারি প্রাথমিক বিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি