Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

আমলাতান্ত্রিক প্রভাব বন্ধের দাবি

শিক্ষাক্রম হোক রাজনৈতিক প্রভাবমুক্ত, চান শিক্ষাবিদরা

  • ২০২৮ সালে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষাক্রম চালুর লক্ষ্য
  • এআই, প্রযুক্তি ও ভবিষ্যৎ কর্মবাজারকে গুরুত্ব
  • নৈতিক শিক্ষা, খেলাধুলা ও কারিগরি শিক্ষায় জোর
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২২:৪৯
শেয়ার করুন:
শিক্ষাক্রম হোক রাজনৈতিক প্রভাবমুক্ত, চান শিক্ষাবিদরা

২০২৮ সালের মধ্যে প্রথম থেকে দ্বাদশ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। সেই শিক্ষাক্রমে এআই, প্রযুক্তি ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদার পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে নৈতিক শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও কারিগরি দক্ষতায়। এ কারিকুলাম বাস্তবায়নে আমলা ও রাজনৈতিক প্রভাবমুক্ত চান দেশের প্রতিথদশা শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষাক্রম সংশ্লিষ্ট ব্যক্তিরা।

একই সঙ্গে শিক্ষার মান উত্তরণে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ও পাঠদানের পরিবেশ বাড়ানো, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা, শিক্ষক নিয়োগ ও জবাবদিহি ব্যবস্থায়ও সংস্কারে দাবি এসেছে।

রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক সুধীজন সংলাপে উঠে আসে এসব মত।

সুধী সমাবেশে সরকারের প্রতিনিধির তরফ থেকে জানানো হয়, ২০২৮ সালের মধ্যে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষা ব্যবস্থায় আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি কমিয়ে বিকেন্দ্রীকরণের তাগিদ দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও শিক্ষাবিদ ড. বদিউল আলম মজুমদার।

শিক্ষার মূল সংকট হয়ে উঠেছে, আমলাদের নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি। এ কারণে শিক্ষকেরা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে নয় বরং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দায়বদ্ধ হয়ে পড়েছেন। এতে শিক্ষার পরিবেশ ও মান দুটিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নিজের শিক্ষকতা অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এক সময় গ্রামের শিক্ষার্থীরাও শহরের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ভালো ফল করত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে বিদেশে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে সাফল্য পেয়েছেন। এখন গ্রামের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে চরমভাবে বঞ্চিত। শহরের শিক্ষার্থীরা নানা সুযোগ-সুবিধা পেলেও দেশের বড় একটি জনগোষ্ঠীর জন্য সেই সুযোগ নেই।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নির্দেশনা ও প্রভাব কাজ করে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে গ্রামাঞ্চলে দলীয় বিবেচনায় দায়িত্ব দেওয়ার চর্চা রয়েছে।

সংলাপে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, আধুনিক শিক্ষাক্রম চালু করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে প্রয়োজনীয় সব পরিবর্তন আনা সম্ভব হয়নি। তবে আগামী শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ের পরিমার্জন আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি এগিয়ে নেওয়া হচ্ছে ২০২৮ সালের শিক্ষাক্রম প্রণয়নের কাজ।

এনসিটিবির অধীনে শতাধিক শিক্ষাবিদ একসঙ্গে বসে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই পরিমার্জনের কাজ করেছেন। আগের পাঠ্যবইয়ের বিভিন্ন অংশে ইতিহাস বিকৃতি, ভুল তথ্য ও অসংগতি পাওয়া গেছে। পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় জায়গায় সংশোধন করা হয়েছে। এই পরিমার্জন প্রক্রিয়া চলমান থাকবে। আগামী শিক্ষাবর্ষে আরও বিস্তৃত পরিসরে পরিবর্তন, সংযোজন ও বিয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান মাহদী আমিন।

শিক্ষামন্ত্রীশিক্ষাক্রমসরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত


    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া একজন শিক্ষার্থী ১২ বছর পর উচ্চমাধ্যমিক শেষ করবে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে তার সময় লাগবে প্রায় ১৬ বছর। আর পিএইচডি শেষ করতে লাগতে পারে ২০ বছর। এই দীর্ঘ সময়ে বিশ্বের কর্মক্ষেত্র, প্রযুক্তি ও অর্থনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আসবে। তাই ভবিষ্যতের কর্মবাজারে কী ধরনের দক্ষতার প্রয়োজন হবে, তা বিবেচনায় নিয়েই বর্তমানের শিক্ষাক্রম সাজাতে হবে।

    এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে সংলাপে অংশ নেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষাক্রমসংশ্লিষ্ট ব্যক্তিরা।