Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

পুলিশ লাইনস স্কুল-কলেজ শিক্ষকদের আহ্বায়ক কমিটি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ২৩:১৮
পুলিশ লাইনস স্কুল-কলেজ শিক্ষকদের আহ্বায়ক কমিটি

কমিটির আহ্বায়ক হয়েছেন কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় গঠন করা হয়েছে বাংলাদেশ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের ৯ সদস্যের আহ্বায়ক কমিটি। এ সময় ছিলেন সারা দেশের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষকরা।

শনিবার (২৯ আগস্ট) মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গঠন করা হয় এ কমিটি। কমিটির আহ্বায়ক হয়েছেন কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

যুগ্ম আহ্বায়ক হয়েছেন টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের ও পাবনা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব আলম। সদস্য হয়েছেন খুলনা মেট্রো পুলিশ লাইনস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম, গাইবান্ধা পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক মো. সামছুল আলম দুলাল, পিরোজপুর পুলিশ লাইনস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ওহিদুজ্জামান শেখ, কিশোরগঞ্জ পুলিশ লাইনস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহার খানম মাসুমা এবং গাজীপুর পুলিশ লাইনস হাই স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালাল। তিনি বলেন, ‘পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজগুলো বাংলাদেশ পুলিশ পরিচালিত হলেও শিক্ষক-কর্মচারীদের চাকরি সুরক্ষার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আজ অবধি কোনো নীতিমালা প্রণয়ন করা হয়নি।’

আরও পড়ুন

‘প্রতি ইউনিয়নে একজন নতুন সার ডিলার নিয়োগ দেবে সরকার’

২৯ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজগুলোর জন্য সার্বজনীন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

শাহজালাল বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজগুলো রয়েছে শীর্ষ অবস্থানে। পুলিশ পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিণত হতে চলেছে দেশসেরা প্রতিষ্ঠানে।

তিনি আরও বলেন, ‘পুলিশ পরিচালিত প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

বাংলাদেশ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্বোধনী আয়োজনে সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, পাবনা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব আলম এবং খুলনা মেট্রো পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম।

রাজধানীআহ্বায়ক কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী