Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

রাবিতে শিবিরের অ্যাম্বুলেন্স হস্তান্তরের দিনই কৃতিত্ব নিয়ে আম্মারের অভিযোগ

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭
রাবিতে শিবিরের অ্যাম্বুলেন্স হস্তান্তরের দিনই কৃতিত্ব নিয়ে আম্মারের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য নতুন একটি অ্যাম্বুলেন্স আসার ঘটনায় এর কৃতিত্ব বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেওয়ার অভিযোগ তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

তার দাবি, অ্যাম্বুলেন্সটি পাওয়ার প্রক্রিয়ায় তিনি সংশ্লিষ্ট দাতার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং রাকসুর পক্ষ থেকে আবেদনও করা হয়েছিল। তবে পরে ছাত্রশিবির অ্যাম্বুলেন্সটি নিজেদের উদ্যোগে আনার দাবি করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব অভিযোগ করেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার।

পোস্টে তিনি দাবি করেন, গত ৬ আগস্ট জকসুকে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার পর চিকিৎসক এসএম খালিদুজ্জামানের সঙ্গে তিনি যোগাযোগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সরঞ্জাম দেওয়ার অনুরোধ করেন।

তার ভাষ্য, ব্যক্তিগত পরিচয়ের সূত্রে আগে থেকেই খালিদুজ্জামানের সঙ্গে তার যোগাযোগ ছিল।

আম্মার বললেন, ১৭ আগস্ট খালিদুজ্জামান তাকে জানান, তার পরিবারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সটি অনুমোদন করা হয়েছে। এ জন্য লতিফা রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যানের অনুমোদন প্রয়োজন ছিল বলেও তিনি উল্লেখ করেন। পরে অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেন এবং রাকসুর জিএস হিসেবে আবেদন করেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানালেন, ২১ আগস্ট ঢাকায় খালিদুজ্জামানের সঙ্গে তার দেখা হয়। ওই দিনই রাবি শিক্ষার্থীরা একটি অ্যাম্বুলেন্স পেতে যাচ্ছে— এমন ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তিনি।

আম্মারের দাবি, একই দিন রাকসুর গ্রুপে তিনি অ্যাম্বুলেন্স পাওয়ার বিষয়টি জানান। তবে বিষয়টি নিয়ে কোনো ধরনের রাজনৈতিক কৃতিত্ব নেওয়া বা বিতর্ক তৈরি হোক— এমন আশঙ্কায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করেননি। শুধু রাকসুর সহসভাপতিকে বিষয়টি জানান এবং আপাতত কাউকে না জানাতে অনুরোধ করেন বলেও দাবি করেন তিনি।

তবে তার ভাষ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর ছাত্রশিবিরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে সংগঠনটির সভাপতি অ্যাম্বুলেন্সটি ‘ম্যানেজ’ করেছেন। এরপর তিনি রাকসুর সহসভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর পাননি বলে দাবি করেন।

অ্যাম্বুলেন্সে ছাত্রশিবিরের পক্ষ থেকে উপহারের কথা উল্লেখ করায় আপত্তি জানিয়ে আম্মার বললেন, এটি রাকসুর পক্ষ থেকে উপহার হিসেবে উল্লেখ করা হলে তার আপত্তি থাকত না।

তার অভিযোগ, রাকসুর মাধ্যমে পাওয়া একটি উপহারের কৃতিত্ব ছাত্রশিবিরের নামে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বললেন, ‘ছাত্রশিবিরের পক্ষ থেকে লিখিতভাবে অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সালাহউদ্দিন আম্মার যদি আরও একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের জন্য আনতে পারেন, তাহলে সেটি অবশ্যই আরও ভালো বিষয় হবে।’ তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে আনা একটি অ্যাম্বুলেন্সের কৃতিত্ব যদি আম্মারও দাবি করেন, তাহলে এ বিষয়ে প্রকৃত তথ্য দিতে পারেন চিকিৎসক এস এম খালিদুজ্জামান। তার কাছ থেকেই বিষয়টি পরিষ্কার হওয়া সম্ভব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বাবু বললেন, ‘এরকম নিচু মানসিকতার লোকদের বিষয়ে রাবি ছাত্রশিবির কোনো মন্তব্য করবে না।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়অ্যাম্বুলেন্স হস্তান্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না