প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার
অনলাইন ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার প্রকাশ করা হবে। ফল ঘোষণা করা হবে দুপুর ১২টায়। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের পর ফল ঘোষণা করবেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরা হবে। সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন।




