Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২১:৩০
লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে শাখার নেতৃবৃন্দ। এই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানোন্নয়ন, গবেষণার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং প্রবাসী অ্যালামনাইদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুমগম করা নিয়েও আলোচনায় হয়েছে। এ লক্ষ্যে যুক্তরাজ্যে তহবিল সংগ্রহের মাধ্যমে একটি স্থায়ী ট্রাস্ট ফান্ড গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান বৃদ্ধি, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষার্থীদের জন্য বিদেশে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি এবং বিশ্বব্যাপী শিক্ষার্থী ও গবেষকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে সকলেই সম্মতি দেন।

উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে তিনি পুরোপুরি অবগত। সংকীর্ণ রাজনৈতিক বিভাজন ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাফল্য, আন্তর্জাতিক সুনাম ও সামগ্রিক অগ্রগতির জন্য তিনি ইতিবাচক ভূমিকা রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, জ্ঞান ও পেশাগত দক্ষতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে তিনি যুক্তরাজ্য প্রবাসী অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণকে সাধুবাদ জানান।

উপাচার্য যোগ করেন, প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি টেকসই ও কার্যকর সংযোগ স্থাপন করা গেলে আন্তর্জাতিক মানের শিক্ষা, উদ্ভাবন ও গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হবে। এর ফলে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও উচ্চশিক্ষার বৈশ্বিক সুযোগ আরও বৃদ্ধি পাবে।

সংগঠনের সভাপতি অধীর রঞ্জন দাস জানান, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের সংগঠনের অন্যতম প্রধান অঙ্গীকার। যুক্তরাজ্যে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘমেয়াদী ও কার্যকর অবদান রাখতে তারা কাজ করে যাবেন।

সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত বলেছেন, প্রবাসী অ্যালামনাইদের আন্তর্জাতিক সংযোগ ও দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং একটি শক্তিশালী গ্লোবাল নেটওয়ার্ক গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সাক্ষাৎ শেষে সভাপতি অধীর রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত উপাচার্যের হাতে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। উভয় পক্ষই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি অধীর রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাতের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল হাসান, সহ-সভাপতি আশরাফ জামান ও মিনারা সুলতানা, কোষাধ্যক্ষ আসাবুল হোসেন, আইন সম্পাদক ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবী, ক্রীড়া সম্পাদক মো. রাশিদ আহমেদ তারেকসহ কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বর্তমানে কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’ (এসিইউ)-এর কাউন্সিল সভায় যোগ দিতে লন্ডন সফরে রয়েছেন।

ঢাবি উপাচার্যলন্ডনঢাবি অ্যালামনাই ইউকে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    জীবন্ত সেতুর মতো বাঁচা

    জীবন্ত সেতুর মতো বাঁচা

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর