Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

দাখিলেও বাতিল ‘নীরব বহিষ্কার’

  • দাখিল পরীক্ষা পরিচালনা নীতিমালার দুই অনুচ্ছেদ বাতিল
নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৮:৪৫
দাখিলেও বাতিল ‘নীরব বহিষ্কার’

সংগৃহীত ছবি

নীরবে আর বহিষ্কার করা যাবে না দাখিল পরীক্ষার্থীদের। মাধ্যমিক শিক্ষা বোর্ডের পর মাদ্রাসা বোর্ডও বাতিল করেছে বহিষ্কারের এ পদ্ধতি। ফলে কিছুদিন ধরে আলোচনায় থাকা ‘সাইলেন্ট এক্সপেল’ বা ‘নীরব বহিষ্কার’ আতঙ্ক থেকে মুক্তি মিলল শিক্ষার্থীদের।

পরীক্ষায় কোনো অসদুপায় অবলম্বন করলে স্বাভাবিক নিয়মেই কোনো পরীক্ষার্থীকে করা হয় বহিষ্কার। অনেক সময় কাউকে প্রকাশ্যে বহিষ্কারের কারণে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার বা দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের তৈরি হয় নিরাপত্তা বিঘ্নিতের আশঙ্কা— সেসব পরিস্থিতিতে ওই পরীক্ষার্থীকে 'নীরব বহিষ্কার' করা যাবে বলে উল্লেখ ছিল দাখিল পরীক্ষা পরিচালনা নীতিমালার ২৬ অনুচ্ছেদে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে ওই ২৬ অনুচ্ছেদসহ এ-সংক্রান্ত দুটি অনুচ্ছেদ বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

ফলে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও দাখিল পরীক্ষায় আর ব্যবহার করা যাবে না এ পদ্ধতি।

বিএনপি সরকার ক্ষমতা নিয়ে আ ন ম এহছানুল হক মিলনকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর থেকেই দেশে আলোচনা শুরু হয় নকল নিয়ে। কারণ, এর আগেরবার বিএনপির শাসনামলে নকলের বিরুদ্ধে দারুণ সরব ছিলেন তিনি, ঘোষণা করেছিলেন নকলের বিরুদ্ধে যুদ্ধও। তিনি ফের শিক্ষামন্ত্রী হওয়ায় নকল নিয়ে আলোচনার মধ্যেই টেবিলে আসে নীরব বহিষ্কারের বিষয়টি।

সমালোচনার মুখে গত শনিবার এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা থেকে নীরব বহিষ্কারসংক্রান্ত ২৯ নম্বর বাতিল করা হয় ধারাটি।

সেই সময় এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। কাউকে শাস্তি দিতে হলে ডিউ প্রসেস বা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে দিতে হবে। আপনি পরীক্ষা কক্ষে নকল করেছেন কি করেননি, তা সেখানেই প্রমাণিত হতে হবে। নীরবে বাড়িতে বসে কাউকে বহিষ্কার করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়া উদ্বেগ ও শঙ্কার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তার মতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালাটি তৈরি করা ১৯৬১ সালের। নীতিমালার পুরনো কোনো অসংগতিপূর্ণ কপি থেকে এ বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে।

দাখিলনীরব বহিষ্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    শ্রেণিকক্ষে শিক্ষার্থীর কাছে ফোন পেয়ে হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক

    শ্রেণিকক্ষে শিক্ষার্থীর কাছে ফোন পেয়ে হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক