Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

টিএসসির নতুন উপদেষ্টা অধ্যাপক আল-আমিন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২০:৩২
টিএসসির নতুন উপদেষ্টা অধ্যাপক আল-আমিন

অধ্যাপক আল-আমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন। আগামী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আল-আমিনকে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য টিএসসির উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব পেয়ে অধ্যাপক আল-আমিন আগামীর সময়কে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও মেধাভিত্তিক চর্চাকে আরও এগিয়ে নিতে কাজ করতে চাই। এ ছাড়া সংগঠনগুলোর সার্বিক উন্নয়নেও রাখতে চাই ভূমিকা।

তিনি যোগ করেন, টিএসসির আওতাধীন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন— যেমন ফিল্ম সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ অন্যান্য প্রগতিশীল সংগঠনগুলোর কাজের সমন্বয়, উন্নয়ন এবং তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে টিএসসির গতিশীলতা বজায় রাখব।

টিএসসিউপদেষ্টাআল-আমিন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise