Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০০:৫৪
শেয়ার করুন:
ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

গ্রাফিকস: আগামীর সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্যসহ দুজনকে সাত কর্মদিবসের মধ্যে সশরীর রেজিস্ট্রারের কাছে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষক হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া। অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক আলফেছানী বলেন, অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় বিধি অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এদিকে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীর হাজির হয়ে যোগদানের বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, তাদের অবস্থান সম্পর্কে বিভাগকে জানাতে বলা হয়েছিল। তবে বিভাগ তাদের অবস্থান জানাতে পারেনি। এ কারণে সিন্ডিকেট তাদের সশরীর রেজিস্ট্রারের কাছে হাজির হয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিতের খবর ভুয়া, পরীক্ষা বুধবারই

২৪ নভেম্বর ২০২৬

অন্যদিকে, জুলাই অভ্যুত্থানের সময়কার ভূমিকা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

উপ-উপাচার্য আলমোজাদ্দেদী আলফেছানী জানান, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এ কারণে পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে মিছিল করা একদল কর্মকর্তা-কর্মচারীকে চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

ক্যাম্পাসঢাকা বিশ্ববিদ্যালয়সিন্ডিকেট সভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    ৫ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ স্বামী, স্ত্রীর থানায় অভিযোগ

    ৫ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ স্বামী, স্ত্রীর থানায় অভিযোগ