জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
আগামীর সময় প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯ - নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এতে আরো বলা হয়, স্থগিতকৃত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। এই পত্রের পরীক্ষা ব্যতীত অন্যান্য সকল বিষয়ের পরীক্ষার সময়সূচী পূর্বঘোষণা অনুযায়ী অপরিবর্তিত থাকবে।






