Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

স্বপ্ন থেকে সম্ভাবনার ঠিকানায় পাবিপ্রবি, ১৯ বছরে পদার্পণ

পাবিপ্রবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:২৯
স্বপ্ন থেকে সম্ভাবনার ঠিকানায় পাবিপ্রবি, ১৯ বছরে পদার্পণ

সংগৃহীত ছবি

স্বপ্ন, সংগ্রাম ও ধারাবাহিক অগ্রযাত্রার ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ক্যাম্পাসজুড়ে ছিল উৎসব, আনন্দ ও গর্বের আবহ।

পাবনা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার পূর্বে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে রাজাপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ২০০৮ সালে শিক্ষা কার্যক্রম শুরু করে। শুরুতে তিনটি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), গণিত ও ব্যবসায় প্রশাসন বিভাগের মাধ্যমে যাত্রা শুরু হয়। সে সময় শিক্ষার্থী ছিলেন মাত্র ১৮০ জন, শিক্ষক ১২ জন এবং কর্মকর্তা-কর্মচারী ছিলেন ৫ জন।

সীমিত পরিসরের সেই প্রতিষ্ঠান এখন দেশের অন্যতম সম্ভাবনাময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২২০ জন শিক্ষক, ১১৫ জন কর্মকর্তা ও ২০০ জন কর্মচারী কর্মরত রয়েছেন। শিক্ষার্থী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ থেকে ৭ হাজারে।

বর্তমানে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে নিয়মিত শিক্ষা কার্যক্রম হচ্ছে পরিচালিত। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা আধুনিক ও যুগোপযোগী শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল রাজাপুরের টিটিসি ক্যাম্পাসে অস্থায়ীভাবে। সময়ের ব্যবধানে সেই অস্থায়ী ক্যাম্পাস আজ প্রায় ৩০ একর জায়গাজুড়ে বিস্তৃত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নিয়েছে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, আবাসিক হলসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠেছে এখানে।

পাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরাও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। অনেকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। কেউ দায়িত্ব পালন করছেন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। আবার অনেকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের সাফল্যের গল্পে বারবার ফিরে আসে পাবিপ্রবিতে কাটানো সময়ের স্মৃতি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফ হোসেন বলছিলেন, পাবিপ্রবি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের স্বপ্ন গড়ার জায়গা। ছোট পরিসর থেকে আজকের অবস্থানে আসা সত্যিই গর্বের। আমরা চাই ভবিষ্যতে গবেষণা ও শিক্ষার মানে পাবিপ্রবি দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হোক।

ইইসিই বিভাগের শিক্ষার্থী সাদিয়া পারভীন বললেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক সম্পর্ক এবং সহশিক্ষা কার্যক্রম আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। পাবিপ্রবির একজন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত।

সিএসই বিভাগের শিক্ষার্থী জীম মন্তব্য করেন, শুরুতে যেভাবে সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি পথচলা শুরু করেছিল, আজকের এই অগ্রগতি সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনেও পাবিপ্রবি আরও পরিচিতি লাভ করবে।

১৯ বছরে পদার্পণের এ দিনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা, জ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একদিন জাতীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আরও শক্ত অবস্থান তৈরি করবে।

পাবনাপাবিপ্রবিক্যাম্পাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ