Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

রাবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সিডিউল বিপর্যয়ে এক ডজন ট্রেন

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৬:৫০
রাবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সিডিউল বিপর্যয়ে এক ডজন ট্রেন

রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ— সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে মারধরে অভিযুক্ত টিকিট পরীক্ষকের (টিটিই) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিভাগীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটের দিকে প্রায় ৮ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। দীর্ঘ সময় অবরোধ চলায় রাজশাহী-ঢাকা রেলপথে অন্তত ১০টি ট্রেনের সিডিউল বিপর্যস্ত হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ট্রেনের সিডিউল বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সিডিউল বিপর্যয়ের কবলে পড়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে পদ্মা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস। এছাড়া ঢাকা ও অন্যান্য এলাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এবং সাগরদাঁড়ি এক্সপ্রেসও নির্ধারিত সময়ে চলাচল করতে পারেনি। মধুমতী এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সিডিউলও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে চলাচলকারী আরও কয়েকটি ট্রেনের সময়সূচিও ব্যাহত হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের চারটি দাবি মেনে নেওয়ার কথা জানায় বিভাগীয় প্রশাসন। এর মধ্যে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তিন সদস্যের এবং বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন, গভীর রাতে রাজশাহীতে প্রবেশ করা তিনটি ট্রেনের বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা, ট্রেনের সময়সূচির সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের শাটল বাস চালু, আহত শিক্ষার্থীর চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা এবং আগামী ৬ আগস্ট সার্বিক অগ্রগতি পর্যালোচনায় পুনরায় সভা আয়োজন।

আরও পড়ুন

পাহাড়ি ঢলে নেত্রকোনায় প্লাবন

২১ জুলাই ২০২৬

জানা যায়, সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ ওঠে দায়িত্বরত টিটিই সুমন আলীর বিরুদ্ধে। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভাগীয় কমিশনারের সভাকক্ষে শিক্ষার্থী প্রতিনিধি, বিভাগীয় প্রশাসন, পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত টিটিই সুমন আলী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনার উচ্চতর তদন্তে রেলওয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সভা শেষে বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ বললেন, ‘গতকাল রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আমরা সভা করেছি। সভায় শিক্ষার্থীদের উত্থাপিত চারটি দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে গভীর রাতে রাজশাহীতে প্রবেশ করা ট্রেনগুলোকে বিশ্ববিদ্যালয়ে যাত্রাবিরতির নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। বৈঠক শেষে বিকাল সোয়া ৩টার দিকে তিনি শিক্ষার্থীদের সামনে সভার সিদ্ধান্ত তুলে ধরে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

সালাহউদ্দিন আম্মার বলছিলেন, ‘আমাদের দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা সার্বিক বিষয়ে অত্যন্ত সন্তুষ্ট। অবরোধের কারণে অপেক্ষমাণ যাত্রীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। সাময়িক অসুবিধার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।’

সভায় উপস্থিত ছিলেন রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মোহাম্মদ মাহবুবুর রহমান, চিফ কমান্ড্যান্ট (পশ্চিম) মোহাম্মদ আশরাফুল ইসলাম, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাইদ, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, সহকারী প্রক্টর ড. আব্দুস সালাম এবং ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি শিক্ষার্থীকে মারধরটিটিই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise