Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৬:৩৯
শেয়ার করুন:
ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

শনিবার ঠিকানা পরিবহনের ২০টি বাস আটক করেন ঢাবি শিক্ষার্থীরা

‎হাফ ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারীশিক্ষার্থী ও তার মাকে হেনস্তা করার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০টি বেশি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর সাইন্সল্যাব ও নীলক্ষেত মোড় এলাকায় বাসগুলো আটক করে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে রাখা হয়।

‎এ নিয়ে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, শিক্ষার্থী প্রতিনিধি এবং পরিবহন মালিকপক্ষ। তবে সুষ্ঠু বিচার ও সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত আটক বাসগুলো ছাড়া হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, গতকাল শুক্রবার সকালে মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। ওই রুটে আগে ৭০ টাকা ভাড়া নেওয়া হলেও বাসের সহকারী (হেলপার) ৯০ টাকা দাবি করেন। এ সময় স্টুডেন্ট ভাড়া নিতে নিজের আইডি কার্ড দেখান তিনি।

ওই ছাত্রীর অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের সহকারী তার সঙ্গে দুর্ব্যবহার ও চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বাসের চালকও জানান, তারা আর কোনো শিক্ষার্থীর হাফ ভাড়া নেবেন না। বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করার পরও সহকারী অসদাচরণ চালিয়ে যান। এ সময় তার মা প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই সহকারী তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেন।

‎এদিকে বাস আটক করা শিক্ষার্থীদের মধ্যে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আহসান জানান, শুক্রবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর তারা এর প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘ঠিকানা, নীলাচল ও রমজানসহ বেশ কয়েকটি পরিবহনে প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড় এলাকায় ঠিকানা পরিবহনের ২০টি বাস আটক করা হয়েছে।’

‎এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল বলেছেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিবাদের অংশ হিসেবে বাসগুলো আটক করা হলেও কোনো বাসের ক্ষতি করা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসা হয়েছে।

তিনি জানান, মালিকপক্ষের প্রতিনিধিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি প্রতিটি বাসে ভাড়ার নিয়মাবলি ও তালিকা দৃশ্যমানভাবে টাঙিয়ে রাখার বিষয়েও আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিবেচনায় আপাতত একটি প্রাথমিক বোঝাপড়া হয়েছে। পরবর্তী পর্যায়ে সরাসরি বাসের মূল মালিকদের ডেকে বিষয়টি নিয়ে আরও আলোচনা করা হবে।

ঢাবিবাসআটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য