Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

এডাস্টে এআই যুগে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৮
এডাস্টে এআই যুগে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অভূতপূর্ব প্রসারের ফলে বাড়ছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল ও পদ্ধতি শেখাতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) ‘ফ্যাক্ট-চেকিং মেথডোলজি ইন দ্য এআই এরা’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে গত শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য ডিসেন্ট’-এর সম্পাদক কদরুদ্দীন শিশির। দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার নানা দিক নিয়ে আলোকপাত করেন তিনি। এছাড়া তথ্যের বিভ্রান্তিজনিত তিনটি প্রধান ধারণা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং মালইনফরমেশনের তাত্ত্বিক ও ব্যবহারিক পার্থক্য তুলে ধরেন। একই সঙ্গে অপতথ্য প্রতিরোধ করা এবং সত্য তথ্যকে ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহারের কৌশল চিহ্নিত করার বিষয়ে অংশগ্রহণকারীদের সুস্পষ্ট ধারণা দেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন এআই প্রযুক্তির যুগে ফ্যাক্ট-চেকিংয়ের বাস্তব চ্যালেঞ্জ, অনলাইনে ছড়িয়ে পড়া গুজব শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কনটেন্টের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে কর্মশালার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী আয়োজনের সার্বিক গুরুত্বের কথা ব্যক্ত করেন। এর আগে স্বাগত বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সামসুল ইসলাম। এআই যুগে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে কথা বলেন বিভাগীয় উপদেষ্টা আলমগীর স্বাপন। এছাড়া বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।

বিভাগের প্রভাষক কেয়া বোসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক ও কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ, প্রভাষক ফরহাদ আলমসহ অন্যান্য বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা যাতে ডিজিটাল মিডিয়া লিটারেসি, তথ্য যাচাইকরণ এবং নৈতিক সাংবাদিকতার চর্চা বাড়াতে পারে, সেই লক্ষ্যেই এ একাডেমিক ও ব্যবহারিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পেশাগত দক্ষতা বাড়াতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা