Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

প্রশাসনকে লিখিত অভিযোগ

প্রেমে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে পদ্মায় ফেলে দেওয়ার হুমকি

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৫১
প্রেমে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে পদ্মায় ফেলে দেওয়ার হুমকি

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নবীন ছাত্রীকে চাকু বের করে দেওয়া হয়েছে হুমকি। দেখানো হয় পিস্তলের ভয়ও। একই বিভাগের এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রতিকারের দাবি করেছেন ওই ছাত্রী।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এমন অভিযোগ নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. রোদেলা আনিস। তিনি তার বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহসিন আলমের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন। মহসিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২২ জুলাই থেকে মহসিন আলম বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত ও মানসিকভাবে হয়রানি করে আসছিলেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। তবে ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার ওপর আরও চাপ সৃষ্টি করেন।

অভিযোগে বলা হয়, গত ২৬ জুলাই বিকাল ৩টার দিকে ওই ছাত্রীকে জোরপূর্বক পদ্মার পাড়ে নিয়ে যান মহসিন। সেখানে আবারও প্রেমের প্রস্তাব দেন তিনি। প্রস্তাব প্রত্যাখ্যান করলে পকেট থেকে চাকু বের করে হুমকি দেওয়ার পাশাপাশি পিস্তলের ভয় দেখানো হয়।

এ সময় ভুক্তভোগী কান্নাকাটি শুরু করলে তাকে একটি মেসে নিয়ে যাওয়া হয়। পরে রুয়েট হয়ে আবারও পদ্মার পাড়ে নিয়ে গিয়ে তাকে পদ্মায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে কান্নাকাটি করলে তাকে আবার মেসে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি

০৫ মে ২০২৬

অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনার ২০-৩০ মিনিট পর বিভিন্ন নম্বর থেকে তার মুঠোফোনে কল আসতে থাকে। ফোনে অভিযুক্ত মহসিন আত্মহত্যা করেছেন বলে হুমকি দেওয়া হয়।

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মহসিন আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, ‘ওই ছাত্রী অভিযোগ দেওয়ার পর তার কাছ থেকে পুরো বিষয়টি শুনেছি। ছেলেটি সেখানে ছিল বলে জানা গেছে। পরে আরও দুজন ওই ছাত্রীকে ফোন করে জানায়, অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার অভিযুক্তসহ সংশ্লিষ্টদের ডেকেছি। একপক্ষের বক্তব্য শুনে তো পুরো ঘটনা নিশ্চিত হওয়া সম্ভব নয়।’

‘অভিযুক্তের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি কিছুটা রহস্যজনক মনে হচ্ছে। তাদের কথাবার্তায়ও কিছু অসংগতি পেয়েছি। সব পক্ষের বক্তব্য নেওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে’— বলছিলেন রাবি প্রক্টর।

ক্যাম্পাসরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস