রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চাকরির প্রস্তুতি ও ক্যারিয়ারে সফলতা শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিরা। ছবি : সংগৃহীত
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রস্তুতি ও ক্যারিয়ারে সফলতা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মিলনায়তনে এই আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম সেন্টার ফর আর্টস, নেটওয়ার্কিং, ভোকেশনাল অ্যান্ড অ্যাপ্লায়েড স্কিলস (ক্যানভাস) এবং ইন্টারন্যাশনাল করপোরেট অ্যাসোসিয়েশন অব প্রফেশনালস (ইনক্যাপ) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইনক্যাপের চেয়ারপারসন নাসরিন নাহার জেনেভা, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মৌসুমী সুলতানা এবং এনটিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মোহসেনা শাওন।
আলোচকেরা তাদের বক্তব্যে ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি ও পেশাগত দক্ষতা উন্নয়নের নানা দিক তুলে ধরেন। তারা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে বর্ণনা করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম রিন্টু।
ক্যানভাসের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এ কে এম মশিউর রহমান সেমিনারটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে ক্যানভাসের বিভিন্ন কোর্সের প্রিন্সিপাল কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।



