Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কে দূরত্বে উদ্বেগ বিইউবিটি ভিসির

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৫৭
শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কে দূরত্বে উদ্বেগ বিইউবিটি ভিসির

বিইউবিটি ভিসি ড. এ বি এম শওকত আলী

শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পরিবর্তে দূরত্ব তৈরি হওয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। এই দূরত্ব কমাতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিলেন তিনি। সেই সঙ্গে কেন এ ধরনের সংকট তৈরি হচ্ছে তার কারণ ও সমাধান খুঁজতে গবেষণার কথাও বললেন।

গতকাল বুধবার বিকালে বিইউবিটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেন উপাচার্য। সেখানেই উঠে আসে এসব কথা।

দেশের শিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি তুলে ধরে অধ্যাপক শওকত আলী বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে আগামী দিনে দেশের শিক্ষা খাতে তারা অন্যতম বড় উদাহরণ হিসেবে আবির্ভূত হবে বলে আমি বিশ্বাস করি।’

ক্যাম্পাসে শৃঙ্খলা ও নারী শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন ড. শওকত আলী। বললেন, নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি, যেকোনো ধরনের হেনস্তা কিংবা কটাক্ষ করার বিরুদ্ধে বিইউবিটি প্রশাসন সবসময় কঠোর।

শিক্ষা কমিশনের প্রতিবেদনের বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে উপাচার্য বলছিলেন, ‘পূর্ব পাকিস্তানের শুরু থেকে আজ পর্যন্ত কোনো শিক্ষা কমিশনের রিপোর্ট শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি বা প্রকাশ করা হয়নি। অথচ প্রতিটি কমিশনই তাদের সুনির্দিষ্ট প্রতিবেদন জমা দিয়েছিল। বাস্তবায়ন তো দূরের কথা, প্রতিবেদন প্রকাশ না হওয়াটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ, বিজনেস অ্যান্ড ইকোনমিকস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হুসাইন, সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান, আইন অনুষদের ডিন
অধ্যাপক ড. সৈয়দ সরফরাজ হামিদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান এবং জনসংযোগ দপ্তরের উপপরিচালক জিনাত জোয়ার্দার রিপা।

বিইউবিটি ভিসিক্যাম্পাসশিক্ষক শিক্ষার্থী সম্পর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ