Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

বিইউপিতে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা বিষয়ক সেমিনার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮
শেয়ার করুন:
বিইউপিতে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা বিষয়ক সেমিনার

সংগৃহীত ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ: বাংলাদেশের প্রেক্ষাপটে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (এফএএসএস) অধীনে পরিচালিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে) সেমিনারটির উদ্যোগ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সেমিনারটি সঞ্চালনা করেন বিইউপির উপ-উপাচার্য মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী। এ ছাড়া প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান (অব.), বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা সিকদার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ওয়াকিলা হুসাইন।

সেমিনারে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের কারণে সৃষ্ট জাতীয় নিরাপত্তার ঝুঁকি, রাষ্ট্র ও গণমাধ্যমের নৈতিক ও আইনগত দায়িত্ব এবং তরুণ প্রজন্মের ওপর এর মনোসামাজিক প্রভাব নিয়ে বিশদ আলোচনা হয়। পাশাপাশি গণমাধ্যম-সাক্ষরতা ও দায়িত্বশীল তথ্যচর্চার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

আলোচকেরা বাংলাদেশের প্রেক্ষাপটে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার নানা কৌশল ও করণীয় তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম সময়োপযোগী ও বস্তুনিষ্ঠ আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি ও প্যানেল আলোচকদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও যুগোপযোগী জ্ঞানচর্চার লক্ষ্যে বিইউপি আগামী দিনগুলোতেও এ ধরনের সময়োপযোগী সেমিনারের আয়োজন অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিইউপিবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসউচ্চশিক্ষাসেমিনার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে