বাকসাসের নতুন সভাপতি মঈন, সাধারণ সম্পাদক কাব্য

সংগৃহীত ছবি
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।
রবিবার (৪ অক্টোবর) বাঙলা কলেজের বাকসাস কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন বাঙলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী। এ সময় ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আমানুর রহমান রনি, নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম ও নাজমুল হোসেনসহ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটাররা।
নির্বাচনকে ঘিরে বাঙলা কলেজের সাংবাদিক শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। ভোটগ্রহণ শেষে সভাপতি পদে এসএম মঈন এবং সাধারণ সম্পাদক পদে জিসান আহমেদ কাব্য নির্বাচিত হন।
নতুন কমিটি ২০২৬-২৭ মেয়াদে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম পরিচালনা করবে।




