Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের এক তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮
শেয়ার করুন:
বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের এক তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের এক তালিকায় স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক। এই তালিকায় বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টি রয়েছে শীর্ষে।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে গতকাল বুধবার এ তালিকা প্রকাশ করেছে। সেই খবর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

তালিকায় থাকা গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকায় স্থান পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষক ও গবেষক হলেন- মো. রাকিবুল হক, আবদুস সালাম, মো. মাহবুবুর রহমান, তসলিম উর রশিদ, মুহাম্মদ ইব্রাহিম শাহ, এম রেজাউল ইসলাম, সুবর্ণ বড়ুয়া, নেপাল চন্দ্র রায়, মো. কাওসার আহমেদ, সৈকত মিত্র, এম এ বি এইচ সুসান, মোহাম্মদ মঈনুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, শেখ মো. মাহমুদুল ইসলাম, মো. আবদুস সালাম, খন্দকার সামাহের সালেম, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ আব্দুল মতিন, মো. আব্দুর রাজ্জাক, এ এস এম মাকসুদ কামাল, মো. আবদুর রশীদ এবং অর্ক জ্যোতি চক্রবর্তী।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান নয়, গবেষণা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের শিক্ষক-গবেষকরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন এবং তাদের গবেষণা আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পাচ্ছে। বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় তাদের অন্তর্ভুক্তি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত,’ বলেন তিনি।

গবেষণার পরিধি ও মান আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

‘ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বেশি সংখ্যক গবেষক যেন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস