Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

‘বিশ্ববিদ্যালয় পাঠশালা নয়, মুক্তচিন্তার জায়গা’

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৬:৩৫
শেয়ার করুন:
‘বিশ্ববিদ্যালয় পাঠশালা নয়, মুক্তচিন্তার জায়গা’

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

‘বিশ্ববিদ্যালয় কোনো পাঠশালা নয়; এটি মুক্তচিন্তার জায়গা। শিক্ষার্থীরা অবশ্যই স্বাধীনভাবে মত প্রকাশ করবে। তবে মনে রাখতে হবে, স্বাধীনতা মানে অবাধ্যতা নয়—স্বাধীনতা মানে দায়িত্বশীলতা।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ভর্তি পরীক্ষার তিন ইউনিটে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে নবীনদের হাতে ফুল, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত কলম, নির্দেশিকা ও প্যাড তুলে দিয়ে বরণ করেন উপাচার্য।

আরও পড়ুন

দুর্নীতি করলেই জেলে যেতে হবে: হুইপ দুলু

২৯ আগস্ট ২০২৬

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বললেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারেন।’

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেছেন, ‘জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও মানবিক মূল্যবোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সফলতার আরও উচ্চ শিখরে নিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’

পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে তিনি বললেন, ‘আমার মেয়াদ শেষ হওয়ার আগেই আবাসিকতার বিষয়টি নিশ্চিত করতে চাই। যদি পুরোপুরি নিশ্চিত করতে না-ও পারি, অন্তত কাজটি শুরু করে যেতে চাই। আর যদি সেটিও করতে না পারি, তাহলে পরবর্তী মেয়াদে আমাকে আর দায়িত্বে দেখবেন না।’

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. খুরশিদ আলম, প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস. এম. কামরুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ইউজিসি চেয়ারম্যানঅধ্যাপক ড. মামুন আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!