Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

সেশনজট ঠেকাতে শিক্ষামন্ত্রীর নতুন পরিকল্পনা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৪:৫৩
সেশনজট ঠেকাতে শিক্ষামন্ত্রীর নতুন পরিকল্পনা ঘোষণা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

শিক্ষার্থীদের সেশনজটমুক্ত রাখতে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, প্রতি বছরের ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার পাশাপাশি ফল প্রকাশের পরপরই উদ্যোগ নেওয়া হচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজনের।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে 'সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক/কর্মচারী বদলি নীতিমালা ২০২৬' সংক্রান্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেছেন, এইচএসসির দুই বছরের শিক্ষাক্রম দুই বছরের মধ্যেই শেষ করার চেষ্টা করছি, যাতে কোনো সেশনজট তৈরি না হয়। সেজন্য আমরা সবকিছু সমন্বয় করে এগোচ্ছি। আমরা পরীক্ষার শেষ সময় হিসেবে ধরছি ডিসেম্বর মাসকে। এর মধ্যেই সিলেবাস শেষ করে সম্পন্ন করা হবে পরীক্ষা। এরপর দ্রুত ফল প্রকাশ করে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে শিক্ষার্থীদের জীবনে অযথা এক বা দুই বছর নষ্ট না হয়। 

তা ছাড়া ফলা প্রকাশের পর দ্রুত ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেছেন, ফল প্রকাশের পরপরই উদ্যোগ নেওয়া হচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়ার। এর ফলে কোচিং সেন্টারের ওপর নির্ভরশীলতা কমবে এবং শিক্ষার্থীরা সরাসরি এক ধাপ থেকে আরেক ধাপে যেতে পারবে।

শিক্ষামন্ত্রী যোগ করেন, এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে যেন পরীক্ষা, ফলাফল ও ভর্তি। এই পুরো প্রক্রিয়াটি একটি ধারাবাহিকতার মধ্যে আনা যায় এবং কোনো গ্যাপ তৈরি না হয়।

এ সময় ২০২৬ সালের এসএসসি পরীক্ষা খুব ভালো হচ্ছে এবং পরীক্ষার্থীরা উৎফুল্লতার সঙ্গে পরীক্ষা দিচ্ছে বলে মন্তব্য করেছেন এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এবারের এসএসসি পরীক্ষা খুব সুন্দর হচ্ছে। পরীক্ষায় শিক্ষক ও অভিভাবকরা সহযোগিতা করছেন। ছাত্রছাত্রীরাও উৎফুল্লতার সঙ্গে পরীক্ষা দিচ্ছে। নকলবিহীন পরীক্ষা হওয়ায় সবার মানসিকতায় একটা পরিবর্তন এসেছে। সবাই মনে করছে যে, লেখাপড়া করতে হবে এবং লেখাপড়া করেই আমরা পরীক্ষা দেব। সেই মানসিকতায় সবাই ফিরে আসছে।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেশন জটশিক্ষামন্ত্রীআ ন ম এহছানুল হক মিলনভর্তি পরীক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’