Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

৪ চ্যালেঞ্জ নিয়ে খুলছে স্কুল-কলেজ

  • পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে যাবে বিশেষ টিম
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৬:৫৩
৪ চ্যালেঞ্জ নিয়ে খুলছে স্কুল-কলেজ

সংগৃহীত ছবি

শিশুদের হাম, ডেঙ্গুর চোখরাঙানি আর হাঁসফাঁস গরম। এই তিনটিই বড় চ্যালেঞ্জ। সময় পার হয়ে যাওয়ায় যোগ হয়েছে সিলেবাস শেষ করার বিষয়টিও। মোটাদাগে এই চার চ্যালেঞ্জ নিয়েই আগামীকাল রবিবার খুলছে স্কুল-কলেজ।

ঈদ আর গ্রীষ্মকালীন ছুটি ছিল গত ১৬ দিন। কোটি কোটি শিক্ষার্থীর পদচারণায় কাল থেকে আবারও মুখর হবে শিক্ষাঙ্গন। হামে মৃত্যুর পারদ যদিও নিম্নমুখী কিন্তু হাতছানি দিয়ে ডাকছে ডেঙ্গু। গরম তো কেবল শুরু। আর শনিবার স্কুল খোলা রাখাও হয়ে উঠছে ‘উছিলা’ ইস্যু। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা এসব নিয়ে ভাবনায়।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলে। ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ৭ জুন থেকে শ্রেণিকক্ষে শুরু হচ্ছে পুরোদমে কার্যক্রম। অন্যদিকে মাদ্রাসায় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি মিলিয়ে খুলবে ১৪ জুন।

শিক্ষকরা জানাচ্ছেন, জুন মাসে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই হাঁসফাঁস গরমে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ধরে রাখা ও তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বড় উদ্বেগের কারণ। মফস্বল অঞ্চলে ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়টিও দুঃচিন্তার। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ক্রমেই চ্যালেঞ্জের মুখে। ফলে পাঠদান র্কাযক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের স্বস্তি ও নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা আছে শিক্ষক-অভিভাবকদের।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সাখাওয়াত হোসেন খানের কথা, ‘তীব্র গরমের কারণে স্কুলগুলোকে আপাতত অ্যাসেম্বলি সাময়িকভাবে স্থগিত রাখা অথবা ভেতরে করতে উৎসাহিত করছি। পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি রাখার পাশাপাশি যেসব এলাকায় হামের প্রকোপ সেখানে কোনো শিক্ষার্থীর শরীরে উপসর্গ দেখা দিলে তাকে কয়েকদিন স্কুলে না পাঠিয়ে বিশ্রামে রাখতে অনুরোধ করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণে সেল করেছে মাউশি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।’

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ দিন বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, টবের নিচে বা ছাদে জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধির ঝুঁকি আছে। মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল খোলার প্রথম দিনই যেন প্রতিটি ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, ছাদ ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কোনো অবস্থাতেই যেন পানি জমে না থাকে। এসব কাজ দেখতে আকস্মিক পরিদর্শনের কথা জানালেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচারক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি বলছেন, ডেঙ্গু ও হাম নিয়ে স্কুলগুলোর করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখতে মাঠে থাকবে বিশেষ টিম। তারা আকস্মিক পরিদর্শনে যাবেন।

শনিবারও খোলা প্রাথমিক বিদ্যালয়

চলতি শিক্ষাবর্ষের একাডেমিক ঘাটতি মেটাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখবে। এ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নতুন করে চাপা অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে তীব্র গরমের মধ্যে টানা ৬ দিন ক্লাস করা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে দাবি করছেন অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক বললেন, ‘টানা ১৬ দিন ছুটি কাটিয়ে ক্লাসে ফিরবে শিশুরা। কিন্তু এই তীব্র গরমে মাধ্যমিক বিদ্যালয়গুলো শনিবারেও সাপ্তাহিক ছুটি পাচ্ছে। অথচ প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের শনিবার ক্লাস করতে হবে। অনেক স্কুলেই পর্যাপ্ত ফ্যান নেই। এর সঙ্গে বিদ্যুৎ না থাকলে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। তাছাড়া গরমে শিশুদের মধ্যে হাম বা জলবসন্তের মতো সংক্রামক রোগ দ্রুত ছড়ায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পরিবেশ ঠিক রাখতে।’

তবে শনিবারের ছুটি পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করেন ওই শিক্ষক। যদিও মোহাম্মদপুর এলাকার একজন বেসরকারি কলেজের অধ্যক্ষ মন্তব্য করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যালেঞ্জ বেশি। জুনের পর জুলাই ও আগস্টে বেশ কিছু সরকারি ছুটি। ফলে বছরের বাকি সময়ের সিলেবাস শেষ করা এবং যথাসময়ে মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা কঠিন।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরবর্তীতে ছুটি শুরু হবে জুলাই মাসে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি রয়েছে। এছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি রয়েছে।

সরকারি ছুটিসরকারি প্রাথমিক বিদ্যালয়
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৯

    advertiseadvertise