Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

খেলা দেখতে এসে ঢাবিতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ সাবেক শিক্ষার্থীর

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৩০
খেলা দেখতে এসে ঢাবিতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ সাবেক শিক্ষার্থীর

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে এসে হেনস্তা ও হল থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী।

অভিযোগকারী মুহতাসিন বিল্লাহ ইমন, বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল শনিবার সকালে ঘটনার বর্ণনা দিয়ে বিশ্ববিদ্যালয় সাবেক-বর্তমান শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে (ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২) পোস্ট দেন মুহতাসিন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ওই শিক্ষার্থীর দাবি, হল সংসদের ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের সমাজসেবা সম্পাদক সাজু মিয়া এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাজু মিয়া।

অভিযোগকারী শিক্ষার্থীর দাবি, গত শুক্রবার রাতে নরওয়ে-ফ্রান্সের খেলা দেখতে তিনিসহ সাবেক ছয় শিক্ষার্থী শহীদুল্লাহ হলে যান।

নিয়ম অনুযায়ী রেজিস্ট্রারে নাম লিখে প্রবেশের কিছুক্ষণ পর কয়েকজন এসে তাদের পরিচয় জানতে চান। নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরিচয় দেওয়ার পর তাদের প্রশ্ন করা হয়, ‘কোন যুক্তিতে একজন নারীকে নিয়ে বয়েজ (ছাত্র) হলে এসেছেন?’

অভিযোগকারী শিক্ষার্থীর ভাষ্য, তাদের সঙ্গে থাকা নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং তাদের একজনের স্ত্রী। এরপরও হল সংসদের সমাজসেবা সম্পাদক পরিচয় দেওয়া সাজুসহ কয়েকজন তাদের হল থেকে বের হয়ে যেতে বলেন।

তাদের দাবি, পরে হল সংসদের জিএস ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করেন এবং প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

অভিযোগের বিষয়ে সাজু বলেছেন, ‘হলে নিয়মিত নারী নিয়ে অবস্থানকে কেন্দ্র করে হল সংসদকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়। রাত ১২টার দিকে কয়েকজন ভাই ও আপু মাঠে বসে ছিলেন। শিক্ষার্থীদের অভিযোগের পর প্রথমে স্টাফের মাধ্যমে তাদের চলে যেতে বলা হয়। পরে আমরা গিয়ে হলের পরিবেশ ও শৃঙ্খলার কথা বিবেচনা করে তাদের এত রাতে সেখানে অবস্থান না করতে অনুরোধ করি।’

সাজুর দাবি, কারও সঙ্গে হেনস্তামূলক আচরণ করা হয়নি; বরং নিজেদের পরিচয় দেওয়ার পর ওই সাবেক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে বিভিন্ন নেতার নাম উল্লেখ করে আমাকে হুমকি দেন।

এদিকে ঘটনার বিষয়ে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মুহতাসিনহ অন্যরা। এ ছাড়া এই ঘটনায় গতকাল হল প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রদল।

এ ঘটনায় প্রশাসন তদন্ত করছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন। তিনি আগামীর সময়কে বলেছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করতে একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ রবিবার সকালে শহীদুল্লাহ হলে খেলা দেখতে আসার ডাক দেন কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রি ও এজিএস শিমু আক্তার। তাদের ডাকে শহীদুল্লাহ হলের মাঠে থাকা প্রজেক্টরে খেলা দেখেন একদল নারী শিক্ষার্থী।

হেনস্তাঢাকা বিশ্ববিদ্যালয়ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা