দেশীয় ভোজ্য তেল উৎপাদনকারীরা ৫ বছর পাবেন সম্পূর্ণ কর ছাড়
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এতে দেশীয় ভোজ্য তেল উৎপাদনকারীরা প্রথম পাঁচ বছর পর্যন্ত সম্পূর্ণ কর ছাড় সুবিধা পাবেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দেশে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে, দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন ব্যবসার করহার প্রথম পাঁচ বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি এবং পরবর্তী তিন বছর ৫০% এবং পরবর্তী দুই বছর ২৫% অব্যাহতি দিয়ে ১০ বছরের জন্য সুবিধা পাবেন।
এর মাধ্যমে কৃষি খাতে বিনিয়োগ ও দেশে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি পাবে।
পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ দেওয়ার জন্য ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ করহার থাকবে।
একই সঙ্গে সৌরবিদ্যুৎ বিলের ওপর ব্যবহারকারীদের সৌরবিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে ৫ শতাংশ কর রেয়াত সুবিধা দেওয়া হবে।






