Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সুদ বেশি সময় কম কঠিন শর্ত

হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪
সুদ বেশি সময় কম কঠিন শর্ত

গ্রাফিকস: আগামীর সময়

ব্যস্ত ইআরডি সচিব। এক বৈঠক থেকে ছুটছেন অন্য বৈঠকে। বাকি কর্মকর্তারা অনুসরণ করছেন উদ্যম, উৎসাহ, উদ্দীপনায়। ক্ষিপ্রতায় যাওয়ার সময় সচিব শুধু বলে গেলেন, ‘আপনি পরে আসুন।’

ঠাঁয় দাঁড়িয়েছিলেন প্রতিবেদক। দুই ঘণ্টা অপেক্ষার পর সচিবের সঙ্গে ফের দেখা— ‘আপনার সঙ্গে এক মিনিটও কথা বলতে পারছি না।’

এসব বৈঠক ঋণসহ নানা বিষয় নিয়ে। জানা গেল, বাংলাদেশের জন্য ঋণের শর্ত কিছুটা কঠিন করেছে উন্নয়ন সহযোগীরা। আর সেই কঠিন শর্ত মেনেই চার সংস্থা থেকে বাজেট সহায়তা হিসেবে ঋণ নিতে যাচ্ছে সরকার। ঋণের পরিমাণ হতে পারে প্রায় ১০০ কোটি ডলার বা ১২ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ননকনসেশনাল লোন কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আগামীর সময়কে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা। ঢাকার শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হয়েছে এই রুদ্ধদ্বার বৈঠক। যাতে সভাপতিত্ব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০২৪ সালের জুলাই থেকে চলতি মাস পর্যন্ত প্রায় ৩ বিলিয়ন ডলার বা ৩৬ হাজার কোটি টাকার বাজেট সহায়তা এসেছে বাংলাদেশে। তবে এগুলো ছিল সহজ শর্তের। এর মধ্যে সবচেয়ে বেশি দিয়েছে বিশ্বব্যাংক। এর পরই রয়েছে আইএমএফ, এডিবি এবং এআইআইবি

সাধারণত বাজেট সহায়তার ক্ষেত্রে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে উন্নয়নসহযোগী সংস্থাগুলো। কিন্তু এবার বাংলাদেশের জন্য শর্ত কিছুটা কঠিন।

কঠিন শর্ত বলতে কী বোঝানো হচ্ছে বা কোন ধরনের শর্ত দেওয়া হলে সেটিকে কঠিন বলা হয়, তা জানতে চাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তার কাছে।

তিনি বলছিলেন, ‘সাধারণত বাজার দরের চেয়ে সুদের হার বেশি হলে সেই ঋণকে কঠিন শর্তের বা ননকনসেশনাল ঋণ বলে। এ ক্ষেত্রে রেয়াতকাল বা গ্রেস পিরিয়ড এবং ঋণ পরিশোধের সময়ও কম থাকে। পাশাপাশি এমন কিছু শর্ত দেওয়া হয়, যেগুলো পূরণ করা উন্নয়নশীল দেশগুলোর জন্য কঠিন হয়ে পড়ে।’

বৈঠক শেষে ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীর কাছে কঠিন শর্তে ঋণের বিষয়টি জানতে চাওয়া হয়।
তিনি অবশ্য বললেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব মিলিয়ে কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়া হবে তাও হিসাব করা হয়নি।

এটুকু বলেই আরেকটি বৈঠকে যোগ দিতে চলে গেলেন ইআরডি সচিব।

বিস্তারিত জানতে তার জন্য দুই ঘণ্টার অপেক্ষা। সেই বৈঠক শেষ করে নিজের কার্যালয়ে ঢোকার মুখে ফের তার কাছে একই প্রশ্ন, ‘কত মিলিয়ন ডলার নেওয়া হচ্ছে?’

এবারও খুব ব্যস্ত তিনি। যাওয়ার পথে শুধু বললেন, ‘এখনো কিছু বলা যাচ্ছে না। আমার আর একটি মিটিং আছে।’
তবে, সচিব সরাসরি কিছু না বললেও কথা বলি বৈঠকে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তার সঙ্গে। তাদের মধ্যে একজন জানালেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), ওপেক ফান্ড এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে কঠিন শর্তে বাজেট সহায়তা পাওয়ার চেষ্টা করা হবে।

এরই মধ্যে এডিবি থেকে ৭৫ কোটি ডলার পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বললেন, ‘স্ট্রেনদেনিং ইকোনমিক অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম, সাব প্রোগ্রাম-২-এর আওতায় এ অর্থ ব্যয় করা হবে। এ বিষয়ে এডিবির সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে।’

এ ছাড়া এর আগেই এডিবি ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে, জানালেন তিনি।

বাজেট সহায়তা হলো, উন্নয়নসহযোগী সংস্থা বা দেশের কাছ থেকে বাংলাদেশ সরকারের কোষাগারে সরাসরি পাওয়া ঋণ। এই অর্থ নির্দিষ্ট কোনো প্রকল্পের আওতায় বরাদ্দ হয় না। বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও নীতি সংস্কারে ব্যবহার করা হয়। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়ে বাজেট ঘাটতি মেটাতেও সাহায্য করে।

অর্থমন্ত্রীর ওই বৈঠকে থাকা আরেক কর্মকর্তা বলছিলেন, মোট পাঁচটি প্রকল্পের জন্য কঠিন শর্তে বাজেট সহায়তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এর মধ্যে কোনোটিতে একক কোনো উন্নয়নসহযোগীর পরিবর্তে কো-ফাইন্যান্সিং থাকতে পারে।

ওই কর্মকর্তা আরও বললেন, ‘২০২৪ সালের জুলাই থেকে চলতি মাস পর্যন্ত প্রায় ৩ বিলিয়ন ডলার বা ৩৬ হাজার কোটি টাকার বাজেট সহায়তা এসেছে বাংলাদেশে। তবে এগুলো ছিল সহজ শর্তের। এর মধ্যে সবচেয়ে বেশি দিয়েছে বিশ্বব্যাংক। এর পরই রয়েছে আইএমএফ, এডিবি এবং এআইআইবি।’

অর্থমন্ত্রীসচিববাংলাদেশ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise