Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

কমছে নীতি সুদহার, বাড়বে বিনিয়োগ: গভর্নর

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮
শেয়ার করুন:
কমছে নীতি সুদহার, বাড়বে বিনিয়োগ: গভর্নর

সংগৃহীত ছবি

নিত্যপণ্যমূল্যের ইতিবাচক প্রভাবের ফল হিসেবে কমেছে মূল্যস্ফীতি। চার বছরের বেশি সময় যা ৯ শতাংশের আশপাশে ছিল, তা গত কয়েক মাসে নেমে এসেছে ৮ শতাংশে। এতে আবারও নীতি সুদহার কমানোর চিন্তা করছে সরকার। এরই মধ্যে যা ৫০ বেসিস পয়েন্ট কমেছে। এটি কমলে স্বয়ংক্রিয়ভাবে নিম্নমুখী হয় ব্যাংকঋণসহ অন্যান্য সুদহার। ফলে স্বাভাবিকভাবেই বাড়বে বিনিয়োগ, দেখা দিচ্ছে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা। এই আশা জোরালো করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

গতকাল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘আমরা অর্থায়নের খরচ কমানোর চেষ্টা করছি। এরই মধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট (শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট) কমানো হয়েছে। মূল্যস্ফীতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ভবিষ্যতে এটি আরও কমানোর চিন্তা আমরা করতেই পারি।’

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম হলো ‘বার্তা’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গভর্নরের ভাষ্য, দায়িত্ব নেওয়ার পর ব্যবসা পরিচালনার ব্যয় কমানো তার অগ্রাধিকারগুলোর একটি; অর্থমন্ত্রীও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন। ঋণের সুদ বাড়লে ব্যবসায়ীরা বাড়তি খরচ পণ্যের দামে যুক্ত করেন, যার চূড়ান্ত চাপ পড়ে ভোক্তার ওপর। তাই ব্যয় কমলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই কম দামে পণ্য ও সেবা পাবেন।

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংকঋণের সুদের হার কমানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। একে নীতি সুদহার বা রেপো রেট বলে। গত ৩১ জুলাই ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার নির্ধারণ করা হয় ৯ দশমিক ৫০ শতাংশে। নীতি সুদহার কমালে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো আগের তুলনায় কম সুদে অর্থ ধার নিতে পারবে। এতে গ্রাহকপর্যায়েও ঋণের সুদহার কমবে বলে আশা করা হয়। যার সুবিধা পাবেন বিনিয়োগকারী বা উদ্যোক্তারা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ৮ দশমিক ৩৪ শতাংশ থেকে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। যদিও জ্বালানি তেলের দাম বাড়ায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছিল। ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে এটি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ, আগস্টে ৮ দশমিক ২৬ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ।

গভর্নর জানালেন, বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণে বাজারভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তার দাবি, গত ১০ বছরে প্রতিবেশী ও সমপর্যায়ের দেশগুলোয় গড়ে ৪০ শতাংশ অবমূল্যায়নের বিপরীতে বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ।

তিনি বললেন, ‘আমরা মুক্তবাজার ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্য এমন একটি সফটওয়্যার তৈরি করছি, যাতে পুরো লেনদেন প্রক্রিয়া স্বয়ংক্রিয় হয়। এখানে কেউ দেখতে পাবেন না বিক্রেতা কে, ক্রেতা কে। ফলে কারসাজির সুযোগ থাকবে না। আশা করছি, এক মাসের মধ্যে এই নিলাম প্রক্রিয়া চালু করতে পারব। এতে বৈদেশিক মুদ্রার প্রকৃত বাজারদর পাওয়া যাবে বলে আমরা আশা করি।’

দেশ-বিদেশে যেখানে যাই সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা শুনতে হয়— এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমি কাস্টমসকে... এনবিআর ইজ বিকামিং অ্যান ইস্যু। যেখানে যাচ্ছি এনবিআর সম্বন্ধে... এই জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, এনবিআরের ব্যাপারটা তারা বারবার সামনে নিয়ে আসছে।’

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্য করে মন্ত্রী বললেন, ‘সুতরাং এখানে আমি আপনাদের অনুরোধ করব, শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে পারস্পরিক আলোচনা প্রক্রিয়া আমরা অব্যাহত রাখতে চাই। আমরা না রাখলেও আপনাদের পরামর্শ-প্রতিক্রিয়া চাই।’

তিনি জানালেন, আর্থিক অনিয়ম বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক, এলসিসংশ্লিষ্ট ব্যাংক এবং বীমা কোম্পানিগুলোর মধ্যে আন্তঃসংযোগ তৈরি করা হচ্ছে। একইভাবে ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউজগুলোকেও একই ডিজিটাল ব্যবস্থায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক বললেন, বছরে ৬১ লাখ ডলার সাশ্রয়ের চেয়েও বড় বিষয় হলো, বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার আত্মবিশ্বাস অর্জন করছে। নিজেদের প্রয়োজনীয় ব্যবস্থা নিজেরাই তৈরি করতে পারার এই উদ্যোগের মূল্য অনেক বেশি। ভবিষ্যতে আন্তর্জাতিক এলসির ক্ষেত্রেও এ ধরনের ব্যবস্থা চালু করা গেলে আমদানি-রপ্তানির পণ্যের মূল্য ও লেনদেন পর্যবেক্ষণ সহজ হবে। এতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাজও সহজ হতে পারে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বললেন, স্থানীয় এলসির ক্ষেত্রে প্রতিটি এলসিতে ১ হাজার ৫০০ টাকা করে যে চার্জ দিতে হতো, তা পোশাকশিল্পের জন্য উল্লেখযোগ্য ব্যয় ছিল। কারণ, রপ্তানি আদেশ পাওয়ার পর পোশাক কারখানাগুলোকে অনেক ছোট অঙ্কের স্থানীয় এলসি খুলতে হয়।

মূল্যস্ফীতিবাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিবাংলাদেশ ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন