Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

এনভিডিয়ার বছরে মুনাফা সাড়ে ১৪ লাখ কোটি

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯
শেয়ার করুন:
এনভিডিয়ার বছরে মুনাফা সাড়ে ১৪ লাখ কোটি

গ্রাফিকস: আগামীর সময়

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার আয় ও মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। ২০২৬ অর্থবছরে (২৫ জানুয়ারি ২০২৬ সমাপ্ত) কোম্পানিটির আয় আগের বছরের তুলনায় প্রায় ৬৬ শতাংশ বেড়ে ২১৫ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ লাখ ৩৪ হাজার ৪৪৪ কোটি টাকা। একই সময়ে নিট মুনাফা বেড়ে হয়েছে প্রায় ১৪ লাখ ৬৪ হাজার ৮১৭ কোটি টাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য ডেটা সেন্টারভিত্তিক চিপ ও অবকাঠামোর চাহিদা বৃদ্ধিই ব্যবসা সম্প্রসারণের প্রধান কারণ।

অথচ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত সব কোম্পানির সম্মিলিত বাজার মূলধন ৭ লাখ কোটি টাকার কম। এর বিপরীতে এনভিডিয়ার এক বছরের মুনাফা দ্বিগুণের বেশি।

কোম্পানিটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরে এনভিডিয়ার মোট আয় হয়েছে প্রায় ২৬ লাখ ৩৪ হাজার ৪৪৪ কোটি টাকা। আগের ২০২৫ অর্থবছরে আয় ছিল ১৫ লাখ ৯২ হাজার ৬৩ কোটি টাকা। এক বছরে আয় বেড়েছে প্রায় ১০ লাখ ৪২ হাজার ৩৮০ কোটি টাকা। এর আগের ২০২৪ অর্থবছরে আয় ছিল ৭ লাখ ৪৩ হাজার ২৪৮ কোটি টাকা। দুই বছরের ব্যবধানে আয় সাড়ে তিনগুণের বেশি হয়েছে।

এদিকে পরিচালন ব্যয়ও বেড়েছে। ২০২৬ অর্থবছরে গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৬৩ কোটি টাকা, আগের বছর যা ছিল ১ লাখ ৫৭ হাজার ৫৫১ কোটি টাকা। পরিচালন মুনাফার পাশাপাশি অন্যান্য আয় থেকেও অর্থ পেয়েছে এনভিডিয়া। ২০২৬ অর্থবছরে সুদ বাবদ আয় হয়েছে ২৮ হাজার ৬০ কোটি টাকা। এতে কর-পূর্ববর্তী মুনাফা হয়েছে ১৭ লাখ ২৫ হাজার ৬৯০ কোটি টাকা। আয়কর বাবদ ২ লাখ ৬০ হাজার ৮৭৩ কোটি টাকা ব্যয়ের পর নিট মুনাফা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৮১৭ কোটি টাকা। নিট মুনাফায় এক বছরে প্রবৃদ্ধি প্রায় ৬৪ দশমিক ৭৫ শতাংশ। ২০২৫ অর্থবছরে নিট মুনাফা ছিল ৮ লাখ ৮৯ হাজার ১৩৬ কোটি টাকা।

নিট মুনাফার সঙ্গে শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএসও বেড়েছে। ২০২৬ অর্থবছরে বেসিক ইপিএস হয়েছে ৬০১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছর ছিল ৩৬২ টাকা ৩৪ পয়সা।

এনভিডিয়ার আয়ের প্রধান উৎস এখন ডেটা সেন্টার ব্যবসা। ২০২৬ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ২৩ লাখ ৬৩ হাজার ৫৯১ কোটি টাকা। এর মধ্যে কম্পিউটিং থেকে ১৯ লাখ ৮০ হাজার ৮০৪ কোটি এবং নেটওয়ার্কিং থেকে ৩ লাখ ৮২ হাজার ৭৮৭ কোটি টাকা।

২০২৬ অর্থবছর শেষে এনভিডিয়ার মোট সম্পদ দাঁড়িয়েছে ২৫ লাখ ২২ হাজার ৯৯৭ কোটি টাকা। আগের অর্থবছর শেষে সম্পদ ছিল ১৩ লাখ ৬১ হাজার ৫৩২ কোটি টাকা। এক বছরে সম্পদ বেড়েছে ১১ লাখ ৬১ হাজার ৪৬৪ কোটি টাকা। অন্যদিকে, ২০২৬ অর্থবছর শেষে মোট দায় ছিল ৬ লাখ ৪ হাজার ২২২ কোটি, আগের বছর যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৭৪৩ কোটি টাকা।

২০২৬ অর্থবছরে এনভিডিয়ার পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ হয়েছে ১২ লাখ ৫৩ হাজার ১৬০ কোটি, আগের বছর যা ছিল ৭ লাখ ৮১ হাজার ৮৮৬ কোটি টাকা। ব্যবসা পরিচালনা থেকে নগদ প্রবাহও বেড়েছে।

এনভিডিয়ার যাত্রা শুরু ১৯৯৩ সালের এপ্রিলে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত হওয়ার পর ১৯৯৮ সালের এপ্রিলে ডেলাওয়ার অঙ্গরাজ্যে আবার নিবন্ধিত হয় কোম্পানিটি। বর্তমানে প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায়। শুরুতে পিসি গ্রাফিকসে গুরুত্ব দিলেও পরে গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ প্রযুক্তিকে কাজে লাগিয়ে বৈজ্ঞানিক গণনা, এআই, ডেটা সায়েন্স, স্বচালিত গাড়ি, রোবটিকসসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ করেছে এনভিডিয়া।

এনভিডিয়াশেয়ারবাজারমুনাফাডিএসইপ্রতিবেদনইপিএসমূলধনপ্রবৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা