Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

নতুন বছরে নিউ ইয়র্ক-লন্ডনে বন্ড ছাড়বে বাংলাদেশ

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১
শেয়ার করুন:
নতুন বছরে নিউ ইয়র্ক-লন্ডনে বন্ড ছাড়বে বাংলাদেশ

সংগৃহীত ছবি

নতুন বছরে নিউ ইয়র্ক বা লন্ডনের আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড (ইউরোবন্ড) ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর একক নির্ভরতা কমাতে এ উদ্যোগ। পাশাপাশি টাকার মান রক্ষা এবং ঋণের চাপ কমাতে জাপানের ‘সামুরাই বন্ড’, চীনের ‘পান্ডা বন্ড’ এবং স্থানীয় বাজারে ‘সুকুক’ বন্ড চালুর বড় কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ।

গতকাল রবিবার কক্সবাজারে ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে সম্মেলন উদ্বোধন করেন তিনি।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি বললেন, বেসরকারি খাত এতদিন মূলত ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তারা পুঁজিবাজারে যায়নি, বন্ডও ছাড়েনি। ফলে ব্যাংকগুলোর ওপর তৈরি হয়েছে ঋণের চাপ। এ কারণে উচ্চ সুদে ঋণ নিতে গিয়ে বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ডসহ অর্থায়নের বিকল্প উৎস শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাতের জন্যও উন্মুক্ত করা হচ্ছে।

তার ভাষ্য, দু-তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে চায় সরকার। নিউ ইয়র্ক বা লন্ডনের বাজারে এই বন্ড ছাড়া হতে পারে। তবে বন্ডের সুদহার কত হবে এবং কোন প্রক্রিয়ায় তা ছাড়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে কাজ চলছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে দেশে এই প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বন্ড ও পুঁজিবাজারের সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার সহজলভ্য করতে জেপি মরগানের ‘জিবিআই-ইএম এজ’ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্লিয়ারিং হাউজ ‘ইউরোক্লিয়ার’ ও ‘ক্লিয়ারস্ট্রিমের’ সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী বলছিলেন, কত ঋণ নেওয়া হলো, তা নয়; ঋণ কতটা ভালোভাবে কাজে লাগানো হলো, সেটিই আসল। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজেট ঘাটতি মেটানো বন্ধ করায় সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে এবং সরকারের ঋণ নেওয়ার খরচ কমেছে। ২০২৫ সালের জুনে ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এই সুদহার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বললেন, বাংলাদেশের ঋণ পরিস্থিতি মূল্যায়নে শুধু জিডিপির তুলনায় ঋণের পরিমাণ দেখলে হবে না, রপ্তানি আয়ের বিপরীতে ঋণের বোঝা ও পরিশোধের সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। রপ্তানি আয়ের ৮৫ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এলেও নিট রপ্তানি আয় বিবেচনায় নিলে চাপ আরও বেশি। এজন্য রপ্তানি বহুমুখীকরণ এবং রাজস্ব আহরণ বাড়াতে হবে।

সম্মেলনে অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার জানালেন, এলডিসি উত্তরণের পথ ও বৈশ্বিক সুদের হারের অস্থিরতা বিবেচনায় ঋণ ব্যবস্থাপনায় পাঁচটি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে। সেগুলো হচ্ছে কার্যকর ঋণ কৌশল প্রণয়ন, প্রতিবেদনে স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সিকিউরিটিজ বাজারের উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ‘সমন্বিত ঋণ ব্যবস্থাপনা অফিস’ (ডিএমও) গঠন এবং আধুনিক ‘পাবলিক ডেট অ্যাক্ট’ প্রণয়নের কাজ চলছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বললেন, সরকারি সিকিউরিটিজের বাজারে শুধু ব্যাংকের ওপর নির্ভর না করে বীমা কোম্পানি, পেনশন ফান্ড ও দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের যুক্ত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ আদায় ও সুশাসন প্রতিষ্ঠায় জোর দিতে হবে।

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের পর্যাপ্ত জোগান নিশ্চিত করার কথা বলা হয় সম্মেলনে। এ ছাড়া কক্সবাজার ও মহেশখালীকে আন্তর্জাতিক অর্থনৈতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে গভীর সমুদ্রবন্দর, জ্বালানি অবকাঠামোসহ বড় প্রকল্পগুলোর অগ্রগতি ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

‘আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে না; তবে আগের সরকারের সম্মত হওয়া শর্তগুলো বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে’— সমাপ্তি টানলেন অর্থমন্ত্রী।

নিউ ইয়র্কলন্ডনবন্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ