Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

মূল্যস্ফীতিতে নাভিশ্বাস

  • মে মাসে বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে
  • বিবিএস’র মাসিক প্রতিবেদন
  • সামান্য বেড়েছে মজুরি হার
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২১:০০
মূল্যস্ফীতিতে নাভিশ্বাস

গ্রাফিকস: আগামীর সময়

দেশের সার্বিক মূল্যস্ফীতি গত মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে। এ হার গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ গত বছরের ফেব্রুয়ারি মাসের পর এটি সবচেয়ে বেশি। এপ্রিল মাসে এ হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। এদিকে মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ০৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে এমনটি হয়েছে এবং আগামী মাসগুলোয় এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কেননা, আয় না বাড়লেও নিত্যপণ্য কিনতে হচ্ছে চড়া দামে। এ অবস্থায় ব্যাপক চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তরা। রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কনজুমার প্রাইস ইনডেস্ক প্রতিবেদনে মে মাসের মূল্যস্ফীতির তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মে মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। এছাড়া খাদ্য পণ্যেও মূল্যষ্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ২৩ শতাংশে। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও বেড়ে হয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, শহরে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৫ শতাংশে, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ০২ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যেও মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ১৫ শতাংশ।

সূত্র বলছে, গত এপ্রিল ও মে মাসে দুই দফা বেড়েছে জ্বালানি তেলের দাম। গত ১৯ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এক্ষেত্রে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ থেকে বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ থেকে বাড়িয়ে ১৩০ টাকা, অকটেন ১২০ থেকে বাড়িয়ে ১৪০ টাকা ও পেট্রলের দাম ১১৬ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। পরে ৩১ মে আবারও এক দফা দাম বাড়ানো হয়।

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জীবনযাত্রার ওপর ফেলেছে নেতিবাচক প্রভাব। পরিবহন থেকে শুরু করে সব ক্ষেত্রেই বেড়ে গেছে দাম। সেই প্রভাবে মূল্যস্ফীতি বেড়েছে মে মাসে।

এদিকে মজুরি হার বেড়েছে খুব সামান্যই। মে মাসে সাধারণ মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২১ শতাংশে, যা এপ্রিলে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। এছাড়া কৃষি খাতে মজুরি বেড়েছে ৮ দশমিক ২২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ১৯ শতাংশ, শিল্প খাতে মজুরি বেড়ে হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৮ দশমিক ০৯ শতাংশ। এছাড়া সেবা খাতে মজুরি বেড়ে হয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ, যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৩১ শতাংশ।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জেনায়েদ আবদুর রহিম সাকি বলছিলেন, ‘আমরা কোনো তথ্য লুকোচুরি করছি না। আগের সরকারের মতো পরিসংখ্যান কার্পেটের নিচে লুকানো হচ্ছে না। এখন বিবিএস যা তথ্য পাচ্ছে তাই প্রকাশ করছে।’

মূল্যস্ফীতিবিবিএস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise