শুক্রবার, ১ মে, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

শুক্রবার, ১ মে, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় অর্থনীতি

আইন লঙ্ঘন

খুলনা প্রিন্টিংয়ের পর্ষদসহ কর্মকর্তাদের অর্থদণ্ড ২৪ লাখ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২১:২২
খুলনা প্রিন্টিংয়ের পর্ষদসহ কর্মকর্তাদের অর্থদণ্ড ২৪ লাখ

সংগৃহীত ছবি

শেয়ারবাজারের বিভিন্ন আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান, পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটি কোম্পানিটির ছয়জন দায়িত্বশীল কর্মকর্তাকে ২৪ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে।

বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ সূত্রে এমন তথ্য জানা গেছে।

অভিযুক্তরা হলেন— খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, পরিচালক মো. আমজাদ হোসেন, খান হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সুফিয়া খাতুন, সিএফও মো. এজাজ উদ্দিন এবং কোম্পানি সচিব মিলন খান।

তথ্যমতে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে কোম্পানিটি দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম, তথ্য গোপন এবং নিয়মিত প্রতিবেদন দাখিলে ব্যর্থতার মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। এ ছাড়া টানা তিন বছর লোকসান, লভ্যাংশ না দেওয়া এবং উৎপাদন বন্ধ থাকার তথ্য গোপন করাসহ একাধিক বিষয়ে গুরুতর অসংগতি পাওয়া যায়। শেয়ারবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় বিএসইসি এমন সিদ্ধান্ত নিয়েছে।

তদন্ত কমিটি জানায়, কোম্পানিটি গত টানা তিন বছর ধরে লোকসানে রয়েছে। এ কারণে এটি বিএসইসির নির্ধারিত ‘এক্সিট প্ল্যান’-এর আওতায় পড়ার মতো পরিস্থিতিতে রয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, কোম্পানির রিটেইনড আর্নিংস (সঞ্চিত আয়) ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ৯৯.৪৬ কোটি টাকা, যা কোম্পানির পরিশোধিত মূলধনের (৭৩.০৪ কোটি টাকা) চেয়েও বেশি। এটি কোম্পানির আর্থিক ভিত্তি দুর্বল হওয়ার স্পষ্ট ইঙ্গিত বহন করে।

কোম্পানিটির বিরুদ্ধে যেসব অভিযোগ

কোম্পানিটি টানা তিন বছর কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করেনি, যা বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থি এবং এক্সিট প্ল্যানের আরেকটি শর্ত পূরণ করে। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এই কোম্পানিটি তিন বছরের বেশি সময় ধরে বার্ষিক লিস্টিং ফি পরিশোধ করেনি। ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২.৯৩ লাখ টাকা (সারচার্জসহ)। এই অনিয়ম কোম্পানিটিকে ডি-লিস্টিংয়ের ঝুঁকিতে ফেলেছে।

২০২২ সালের জুন মাসের পর থেকে কোম্পানিটি কোনো ত্রৈমাসিক বা বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দেয়নি। ফলে বিনিয়োগকারীরা কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে। ২০২২ সালের অক্টোবর থেকে কোম্পানিটি মাসিক শেয়ারহোল্ডিং পজিশন ও ফ্রি-ফ্লোট রিপোর্ট জমা দেওয়া বন্ধ করে দেয়, যা বাজারে স্বচ্ছতা নষ্ট করে।

সবচেয়ে গুরুতর অনিয়মগুলোর একটি হলো— কোম্পানির উৎপাদন কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও এ তথ্যটি ‘প্রাইস সেনসিটিভ ইনফরমেশন’ (পিএসআই) হিসেবে প্রকাশ করা হয়নি। এটি সরাসরি বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার শামিল এবং ইনসাইডার ট্রেডিং বিধিমালার লঙ্ঘন। কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিব পদ যথাক্রমে ২০২২ সালের নভেম্বর ও অক্টোবর থেকে শূন্য রয়েছে।

করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী, এই পদগুলো শূন্য রাখা গুরুতর অনিয়ম। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটও সচল পাওয়া যায়নি, যা তালিকাভুক্ত কোম্পানির জন্য বাধ্যতামূলক তথ্যপ্রকাশ ব্যবস্থার লঙ্ঘন।

অভিযুক্তদের কার কত জরিমানা

এই সব অনিয়মের জন্য খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, পরিচালক মো. আমজাদ হোসেন, খান হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সুফিয়া খাতুন, সিএফও মো. এজাজ উদ্দিন এবং কোম্পানি সচিব মিলন খানকে খানকে পৃথকভাবে বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে। প্রতিটি লঙ্ঘনের জন্য প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মোট চারটি ভিন্ন ধারায় এই জরিমানা আরোপ করা হওয়ায় ছয়জনের সম্মিলিত জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ২৪ লাখ টাকা।

এ জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডখুলনা প্রিন্টিংয়ের পর্ষদসহ কর্মকর্তাদের অর্থদণ্ডখুলনা প্রিন্টিংয়ের আইন লঙ্ঘন
    শেয়ার করুন:
    Advertisement
    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ

    সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৫১

    দেড়শ বছর ধরে শ্রমিকের মর্যাদা ও অধিকারের লড়াই

    দেড়শ বছর ধরে শ্রমিকের মর্যাদা ও অধিকারের লড়াই

    ০১ মে ২০২৬, ০১:২৯

    মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

    মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

    ৩০ এপ্রিল ২০২৬, ২৩:১৬

    'ক্যামনে বছর কাটবো, এই চিন্তায় চোখোর পাটি আটে না'

    'ক্যামনে বছর কাটবো, এই চিন্তায় চোখোর পাটি আটে না'

    ০১ মে ২০২৬, ০০:১৭

    স্কুলে দ্বিতল ভবন, রাখা হয়নি সিঁড়ি

    স্কুলে দ্বিতল ভবন, রাখা হয়নি সিঁড়ি

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৪

    ঘামের গন্ধে লুকানো এক অদৃশ্য মর্যাদা

    ঘামের গন্ধে লুকানো এক অদৃশ্য মর্যাদা

    ০১ মে ২০২৬, ০০:০১

    ফের হামলা হলে ‘দীর্ঘ ও কষ্টদায়ক’ আঘাতের হুঁশিয়ারি ইরানের

    ফের হামলা হলে ‘দীর্ঘ ও কষ্টদায়ক’ আঘাতের হুঁশিয়ারি ইরানের

    ০১ মে ২০২৬, ০৭:৪২

    বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

    বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৭

    বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

    বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

    ৩০ এপ্রিল ২০২৬, ২০:৪৯

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    বিনামূল্যের কাজে এগিয়ে নারী, পিছিয়ে উপার্জনে

    বিনামূল্যের কাজে এগিয়ে নারী, পিছিয়ে উপার্জনে

    ০১ মে ২০২৬, ০১:১৬

    শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

    শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

    ৩০ এপ্রিল ২০২৬, ২৩:৪৯

    নীতি থেকে আইনেই এক দশক, বাস্তবায়ন কত দিনে?

    নীতি থেকে আইনেই এক দশক, বাস্তবায়ন কত দিনে?

    ০১ মে ২০২৬, ০১:১৪

    অবশেষে সিডিএ চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

    অবশেষে সিডিএ চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৩৪

    advertiseadvertise

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

    • বেটা
    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • বেটা
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারা দেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • ভিডিও
    • চট্টগ্রাম
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN