শেয়ারবাজারের বিভিন্ন আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান, পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটি কোম্পানিটির ছয়জন দায়িত্বশীল কর্মকর্তাকে ২৪ লাখ ট...