Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বিদেশিদের কাছ থেকে বিপুল সংখ্যক শেয়ার কিনলেন অলিম্পিক পরিচালক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ২৩:২০
বিদেশিদের কাছ থেকে বিপুল সংখ্যক শেয়ার কিনলেন অলিম্পিক পরিচালক

সংগৃহীত ছবি

দেশের বৃহত্তম বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার নিয়ে আজ মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বড় ধরনের লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির প্রায় ৪৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ব্লক মার্কেটে প্রতি শেয়ার ১৪০ টাকা দরে মোট ৩৫ লাখ শেয়ার কেনাবেচা হয়। অন্যদিকে পাবলিক মার্কেটে শেয়ারটির দর ২ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ১৫১ টাকায় দিনের লেনদেন শেষ হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বিপুল পরিমাণ শেয়ার কিনেছেন কোম্পানির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর আজিজ মোহাম্মদ ভাই। তার পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে এসব শেয়ার সংগ্রহ করা হচ্ছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি তিনি ঘোষণা দিয়েছিলেন, পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেট থেকে এক কোটি শেয়ার কিনবেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আজকের এই লেনদেন সম্পন্ন হয়েছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ব্লক মার্কেটে প্রায় ৭২ কোটি টাকার ৫০ লাখ শেয়ার হাতবদল হয়েছিল।

সাধারণত ব্লক মার্কেটে আগে থেকে নির্ধারিত ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমঝোতার ভিত্তিতে শেয়ার লেনদেন হয়। এখানে সর্বনিম্ন ৫ লাখ টাকার নিচে কোনো লেনদেন করা যায় না।

বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩০ দশমিক ২৬ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৯৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি শেয়ার স্পন্সর ও পরিচালকদের দখলে।

কোম্পানিটির আর্থিক পারফরম্যান্সও সন্তোষজনক। ২০২৫ সালের জুলাই–ডিসেম্বর প্রান্তিকে অলিম্পিকের আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৪৯০ কোটি টাকা।

এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৯৯ পয়সা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৩৪ পয়সা।

দেশি ও রপ্তানি বাজারে বিস্কুট ও কনফেকশনারি পণ্যে শীর্ষস্থান ধরে রাখা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ধারাবাহিকভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি বজায় রাখছে।

শেয়ারঅলিম্পিক পরিচালক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ