Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

নজরে ট্রিলিয়ন ডলার অর্থনীতির রোডম্যাপ

  • আইএমএফ বিশ্বব্যাংক সভা
মিজান চৌধুরী
মিজান চৌধুরী
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৬
নজরে ট্রিলিয়ন ডলার অর্থনীতির রোডম্যাপ

সংগৃহীত ছবি

সম্ভাব্য জলজট আর যাতায়াত অচলাবস্থার কালো মেঘ পুরোপুরি কেটে গেছে। কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই স্বস্তির আমেজে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ সোমবার পর্দা উঠছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার। সেপ্টেম্বর মাসের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই নতুন করে অতিবৃষ্টি ও প্লাবনের পূর্বাভাসে আয়োজক প্রশাসনের পাশাপাশি বিশ্বমঞ্চ থেকে আসা প্রতিনিধিদের মনে ছড়িয়ে পড়ে উদ্বেগ। পরিস্থিতি সামাল দিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল কঠোর নির্দেশিকা জারি করেন। সে মতে, প্রস্তুত রাখা হয়েছিল সাঁজোয়া ট্রাক, ফোর-হুইল-ড্রাইভ যান, এমনকি বাসের বড় পরিকল্পনা। তবে শেষ পর্যন্ত চাও ফ্রায়া নদীর জলসীমা বাঁধের নিরাপদ দূরত্বে অবস্থান এবং আকাশ পরিষ্কার থাকায় কোনো আগাম মহড়া ছাড়াই জমকালো পরিবেশে শুরু হচ্ছে বিশ্ব অর্থনীতির এই মেগা ইভেন্ট।

বিশ্বের ১৯১টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং শীর্ষ আর্থিক নীতিনির্ধারকসহ ১৫ হাজারের বেশি প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থ সচিবসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও এ বৈঠকে অংশ নিতে গতকাল রবিবার ব্যাংককে এসে পৌঁছেছে।

সূত্র মতে, ব্যাংকক সম্মেলনের সাইডলাইনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪৫০ কোটি ডলারের একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা বাংলাদেশের। এটি চূড়ান্ত হলে আগামী ডিসেম্বরে এ ঋণ চুক্তি স্বাক্ষর হবে সংস্থাটির সঙ্গে। অবশ্য এখানে আলোচনার আগে অর্থ মন্ত্রণালয় থেকে এ ঋণ চেয়ে প্রস্তাব পাঠিয়েছে আইএমএফের কাছে। আইএমএফের পক্ষ থেকে রাজস্ব ও ব্যাংক খাতের সংস্কার, করছাড় যৌক্তিক, ভর্তুকি কমানোর মতো কঠোর শর্তের ওপর জোর দিয়েছে।

এ ছাড়া বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকে একটি পর্ব আছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকারও। বর্তমান জিডিপিকে প্রায় এক ট্রিলিয়নে উন্নীত করতে বার্ষিক প্রায় ৯ শতাংশ প্রবৃদ্ধি এবং বিনিয়োগের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্মেলনে এসব বিষয় নিয়ে আলোচনা হবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা, ক্রিপ্টোকারেন্সি এবং ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্টের বিস্তার ঘটছে। যে কারণে ফিনটেক খাতের সুরক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্মেলনে বিশ্বব্যাংক এবং আইএমএফের যৌথ উদ্যোগে একটি কার্যকর ফ্রেমওয়ার্ক বা ‘ব্যাংকক ব্লু-প্রিন্ট’ তৈরির রূপরেখা নিয়ে আলোচনা চলছে। এর মূল লক্ষ্য হলো, উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতিগুলোর জন্য ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা।

বৈশ্বিক শ্রমবাজার এবং ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রভাব নিয়ে সম্মেলনে নীতিনির্ধারকরা বিশেষ সেশনের আয়োজন করেছেন। কীভাবে দায়িত্বশীল উপায়ে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজস্ব আহরণ, মুদ্রাস্ফীতি পূর্বাভাস এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন সহজ করা যায়, সে বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আলোকপাত করবেন।

ট্রিলিয়ন ডলারঅর্থনীতিরোডম্যাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ