Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

দুই দশকে পৌনে ২ লাখ কোটি টাকার রপ্তানি

  • বন্ধ স্টিল মিল থেকে কর্ণফুলী ইপিজেড
চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১
দুই দশকে পৌনে ২ লাখ কোটি টাকার রপ্তানি

ছবি: আগামীর সময়

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর পাশে গড়ে ওঠা জমিতে একসময় রাষ্ট্রায়ত্ত বন্ধ স্টিল মিলসের জং ধরা যন্ত্রাংশ আর পরিত্যক্ত শেড পড়ে থাকত, সেখানে গড়ে উঠেছে বিশ্বমানের সব কারখানা। অটোমেটেড মেশিনে তৈরি হচ্ছে দামি সব রপ্তানি পণ্য। দুই দশকের ব্যবধানে চট্টগ্রাম স্টিল মিলসের পরিত্যক্ত জমিতে ঘটে গেছে এক নীরব বিপ্লব।

২০০৬ সালে পরিত্যক্ত সেই জমিতে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা কর্ণফুলী ইপিজেড যাত্রা শুরুর পর আজ সেখানে ৮০ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান হয়েছে। দুই দশকে ইপিজেডের সীমানা বাড়েনি ঠিক। কিন্তু জ্যামিতিক হারে বেড়েছে বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি আয়। কেইপিজেডে বিদেশি বিনিয়োগ আগ্রহ থাকলেও কোনো প্লট খালি নেই। এই ইপিজেড থেকেই এখন রপ্তানি হচ্ছে ১৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

সঠিক পরিকল্পনা থাকলে একটি পরিত্যক্ত জমি যে রাষ্ট্রের সম্পদে পরিণত হয়ে অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতে পারে, কেইপিজেড তার বড় উদাহরণ বলে মত দিয়েছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোহাম্মদ তানভির হোসেন।

কর্ণফুলী ইপিজেডে প্রথম বছরে মোট বিনিয়োগ এসেছিল মাত্র ১.৯১ মিলিয়ন ডলার। দুই দশকের ব্যবধানে সেই প্রাথমিক বিনিয়োগ এখন ৭৮৭ মিলিয়ন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৯ হাজার ৮২৩ কোটি টাকা। বর্তমানে চীন, তাইওয়ান, হংকং, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বখ্যাত উদ্যোক্তাদের ৪০টি পূর্ণাঙ্গ কারখানা এখানে নিয়মিত উৎপাদন চালিয়ে যাচ্ছে।

বিনিয়োগের সঙ্গে তাল মিলিয়ে কেইপিজেড থেকে বিশ্ববাজারে রপ্তানি বৃদ্ধির চিত্রটি আরও বেশি ঈর্ষণীয়। শুরুর বছরে যেখানে রপ্তানি হয়েছিল মাত্র প্রায় ১০ মিলিয়ন ডলার সমপরিমাণ পণ্য, সেখানে গত ২০ বছরে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৪.১৫ বিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৭৬ হাজার কোটি টাকারও বেশি)।

কর্ণফুলী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বললেন, ‘এই বিশাল রপ্তানি আয়ের সিংহভাগই এসেছে পণ্যের বৈচিত্র্য থেকে। সাধারণ টি-শার্ট বা ট্রাউজার তৈরির গণ্ডি পেরিয়ে কেইপিজেড এখন উচ্চমূল্যের বিশেষায়িত হাবে রূপান্তরিত হয়েছে। বিশ্বখ্যাত ব্র্যান্ডের টেকনিক্যাল স্পোর্টসওয়্যার, ক্যাম্পিং টেন্ট ও হাই-টেক গিয়ার, বাইসাইকেল, সেফটি জুতা ও চামড়াজাত পণ্য এখন তৈরি হচ্ছে ইপিজেডে।’

ইপিজেডের সবচেয়ে বড় অর্জন হিসেবে ধরা হয় স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে এর ইতিবাচক প্রভাবকে। যখন উৎপাদন শুরু হয়, তখন পুরো ইপিজেডে শ্রমিক ও কর্মকর্তা মিলিয়ে জনবল ছিল মাত্র ১৭৪ জন। দুই দশক পর আজ সেখানে সরাসরি কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় ৮০ হাজার মানুষের। নির্মাণাধীন আরও পাঁচটি নতুন কারখানা চালু হলে কর্মসংস্থান দ্রুতই এক লাখ ছাড়িয়ে যাবে জানালেন বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ। তার ভাষ্য, ‘কেইপিজেড দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে যে ইমেজ তৈরি করেছে তাতে প্রচুর আগ্রহ আছে, কিন্তু আমাদের প্লট খালি নেই।’

কেইপিজেডের কর্মীবাহিনীর প্রায় ৬০ শতাংশই নারী। পতেঙ্গা, হালিশহর এবং চট্টগ্রাম উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত নারীরা এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়ে স্বাবলম্বী হয়েছেন বলে মত কর্ণফুলী ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ খালিদ চৌধুরীর।

কর্ণফুলী ইপিজেডের দুই দশকের যাত্রা নিয়ে গতকাল ইপিজেড প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে বেপজা। সেখানে এই ইপিজেডে বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সেখানে বক্তৃতায় বিনিয়োগকারী ও ক্যাম্পভ্যালি গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী লী হং উ বললেন, ‘এই ইপিজেড বিনিয়োগের জন্য দারুণ স্থান। এরই ধারাবাহিকতায় আমরা মিরসরাই ইকোনমিক জোনের বেপজা প্লটে বড় আকারের বিনিয়োগ করছি। দ্রুত উৎপাদন শুরু হবে।’

চট্টগ্রামরপ্তানিস্টিল মিলকর্ণফুলী ইপিজেড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড