চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর
পাশে গড়ে ওঠা জমিতে একসময় রাষ্ট্রায়ত্ত বন্ধ স্টিল মিলসের জং ধরা যন্ত্রাংশ আর পরিত্যক্ত
শেড পড়ে থাকত, সেখানে গড়ে উঠেছে বিশ্বমানের সব কারখানা। অটোমেটেড মেশিনে তৈরি হচ্ছে
দামি সব রপ্তানি পণ্য। দুই দশকের ব্যবধানে চট্টগ্রাম স্টিল মিলসের পরিত্যক্ত জমিতে
ঘটে গেছে এক নীরব বিপ্লব।
২০০৬ সালে পরিত্যক্ত সেই জমিতে কর্ণফুলী
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা কর্ণফুলী ইপিজেড যাত্রা শুরুর পর আজ সেখানে ৮০ হাজার
মানুষের সরাসরি কর্মসংস্থান হয়েছে। দুই দশকে ইপিজেডের সীমানা বাড়েন...