Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

মুদ্রানীতিতে ম্লান হতে পারে বাজেটের সুফল : ডিসিসিআই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৮:৩১
মুদ্রানীতিতে ম্লান হতে পারে বাজেটের সুফল : ডিসিসিআই

ডিসিসিআই লোগো—ফাইল ছবি

জাতীয় বাজেটে বেসরকারি খাতের প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পায়ন ত্বরান্বিত করতে বিভিন্ন কর ও শুল্ক-সুবিধা দিয়েছে সরকার। তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বাজেটের সুফল ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।

সংগঠনটি বলছে, দেশের রাজস্বনীতি ও মুদ্রানীতির মধ্যে বিদ্যমান সুস্পষ্ট অসামঞ্জস্যতা অর্থনৈতিক গতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। আজ মঙ্গলবার আগামী ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষাণা করে বাংলাদেশ ব্যাংক। এরপরই এ প্রতিক্রিয়ায় এই উদ্বেগের কথা জানায় ঢাকা চেম্বার।

ডিসিসিআই বলছে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এরই মধ্যে আশঙ্কাজনকভাবে কমে মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। এমন পরিস্থিতিতেও নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত চরমভাবে হতাশ করেছে ব্যবসায়ীদের। টানা চার বছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করা সত্ত্বেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিতভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, বরং গত মে মাসে তা আরও বেড়ে ৯.৪২ শতাংশে পৌঁছেছে, যা বর্তমানে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। উচ্চ নীতি সুদহার বহাল থাকায় বাজারে ঋণের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা রুদ্ধ করছে নতুন বিনিয়োগের পথ।


আরও পড়ুন

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস

৩০ জুন ২০২৬


সংগঠনটি জানিয়েছে, সদ্য অনুমোদিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে ব্যবসা সম্প্রসারণের যে প্রবৃদ্ধিমুখী দৃষ্টিভঙ্গি ছিল, মুদ্রানীতিতে তার প্রতিফলন না থাকায় নীতিগত সংকট তৈরি হচ্ছে। পর্যাপ্ত ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ নিশ্চিত না হলে বাজেটের আকর্ষণীয় রাজস্ব প্রণোদনা কোনো কাজে আসবে না।

ব্যাংক খাতের ওপর সরকারের ক্রমবর্ধমান ঋণনির্ভরতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তারা জানিয়েছেন, বর্তমানে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি বেড়ে প্রায় ২৬ শতাংশে পৌঁছেছে। এর ফলে ব্যাংক খাতের সীমিত তারল্যের একটি বড় অংশ রাষ্ট্রীয় কোষাগারে চলে যাচ্ছে, যা বেসরকারি খাতের জন্য ঋণ প্রাপ্তির তীব্র সংকট তৈরি করছে। অথচ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬.৮ শতাংশ, যা বর্তমান ব্যাংকিং বাস্তবতায় অর্জন করা অত্যন্ত কঠিন হবে।

অবশ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিলকে স্বাগত জানিয়েছে ডিসিসিআই। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই তহবিলের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংগঠনটি। বিশেষ করে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এবং টিকে থাকার সংগ্রামে থাকা কুটির, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই), রপ্তানিমুখী এবং উৎপাদনমুখী উদ্যোক্তাদের সহজ শর্তে, কম ডকুমেন্টেশনে এবং দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে এই তহবিলের আওতায় আনা জরুরি বলে জানিয়েছে প্রতিক্রিয়ায়।

একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া শিল্প পুনরুজ্জীবিত করা এবং ধ্বংসের ঝুঁকিতে থাকা ব্যবসাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বেসরকারি খাতনির্ভর টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার জন্য সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।

মুদ্রানীতিবাজেট
    শেয়ার করুন:
    Advertisement
    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৭

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১০

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৭

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    বঙ্গো দেখাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

    বঙ্গো দেখাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৬

    ‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

    ‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

    ১৭ আগস্ট ২০২৬, ১৭:২৪

    রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে

    রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৬

    রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

    রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    advertiseadvertise