Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ব্যাংকে অনিয়মের দায় টানছেন আমানতকারী ও শেয়ারহোল্ডার : মোস্তফা কে মুজেরী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৫:৩৭
শেয়ার করুন:
ব্যাংকে অনিয়মের দায় টানছেন আমানতকারী ও শেয়ারহোল্ডার : মোস্তফা কে মুজেরী

রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে ঋণ বিতরণের প্রবণতা দেশের ব্যাংকিং খাতের নৈতিক ভিত্তি দুর্বল করে তুলছে। এর ফলে বাড়ছে খেলাপিঋণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকের সম্পদের গুণমান। এসব অনিয়মের আর্থিক দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে আমানতকারী, শেয়ারহোল্ডার ও সামগ্রিক অর্থনীতিকে। ব্যাংকিং খাতের এ সংকট মোকাবিলায় শুধু আইন ও বিধিবিধান যথেষ্ট নয়, প্রয়োজন জবাবদিহিতা, স্বচ্ছতা ও পেশাগত সততার সংস্কৃতি প্রতিষ্ঠা।

আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ব্যাংকিংয়ে নৈতিকতা : জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক মোস্তফা কে মুজেরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মোস্তফা কে মুজেরী বলেন, মানুষ ব্যাংকে অর্থ জমা রাখে এই বিশ্বাসে যে তাদের সঞ্চয় নিরাপদ থাকবে এবং দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহৃত হবে। কিন্তু রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত স্বার্থ ও অনৈতিক আর্থিক প্রলোভনের কারণে ঋণ বিতরণের সিদ্ধান্ত হলে তা শুধু ব্যাংকিং বিধিই লঙ্ঘন করে না, বরং ব্যাংকিংয়ের মৌলিক নৈতিকতাও ক্ষতিগ্রস্ত করে।

তিনি বলেন, কৃষি, শিল্প, বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, আবাসন, রপ্তানি এবং রেমিট্যান্স খাতে অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যাংকিং খাত। একই সঙ্গে খেলাপিঋণ, জালিয়াতি, অভ্যন্তরীণ ব্যক্তিদের ঋণ দেওয়া, দুর্নীতি, দুর্বল করপোরেট সুশাসন, আর্থিক তথ্যের কারসাজি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থতার মতো গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে এ খাত।

ব্যাংকিং খাতের নৈতিক সংকটের অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক ও বাহ্যিক প্রভাবকে চিহ্নিত করেন এই অর্থনীতিবিদ। তিনি মনে করেন, ব্যাংকের ঋণ অনুমোদন, নিয়োগ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কার্যক্রমে অতিরিক্ত বাহ্যিক চাপ প্রতিষ্ঠানের স্বাধীনতা দুর্বল করে দেয়। এতে পেশাদার ঋণ মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনার পরিবর্তে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ প্রাধান্য পাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ ছাড়া ব্যাংকের পরিচালক, প্রভাবশালী শেয়ারহোল্ডার কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যক্তিগত স্বার্থের সম্পর্ক থাকতে পারে। এসব সম্পর্ক নিয়ন্ত্রণ করা না হলে ঋণ বিতরণের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে। এতে ব্যাংকিং খাতের ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতা ক্ষুণ্ণ হয়।

খেলাপিঋণের সমস্যাকে নৈতিকতা ও আর্থিক শৃঙ্খলার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে উল্লেখ করেন মোস্তফা কে মুজেরী। তার মতে, যথাযথ মূল্যায়ন না করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত ব্যাংকের সম্পদের গুণমান নষ্ট করে। যাচাই-বাছাই ছাড়া ঋণ দেওয়া হলে শেষ পর্যন্ত এর দায়ভার বহন করতে হয় আমানতকারী, শেয়ারহোল্ডার ও সামগ্রিক অর্থনীতিকে।

তিনি বলেন, ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের নৈতিক দায়িত্ব রয়েছে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে প্রকৃত অর্থনৈতিক সংকটে পড়া ঋণগ্রহীতাদের জন্য স্বচ্ছ ও নিয়মভিত্তিক ঋণ পুনর্গঠনের সুযোগ থাকা প্রয়োজন।

মুজেরীর ভাষ্য, প্রভাবশালী ঋণগ্রহীতারা বারবার ঋণের মেয়াদ বৃদ্ধি, বিশেষ সুবিধা কিংবা শেষ পর্যন্ত ঋণ মওকুফের প্রত্যাশা করলে পুরো ঋণ ব্যবস্থাই দুর্বল হয়ে পড়ে। এতে সৎ ঋণগ্রহীতাদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় এবং কৌশলগতভাবে ঋণখেলাপি হওয়ার প্রবণতা উৎসাহিত হয়।

ব্যাংকিং খাতে নৈতিকতা প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের গুরুত্বও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, সতর্কতামূলক প্রবিধান, করপোরেট সুশাসন, ঋণ শ্রেণিবিন্যাস, প্রভিশনিং, অর্থ পাচারবিরোধী ব্যবস্থা, ভোক্তা সুরক্ষা এবং প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা ব্যাংকিং খাতে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ উপকরণ। তবে বিধিবিধান পরিপালন ও নৈতিকতা এক বিষয় নয়। আইন মেনে চলা ন্যূনতম বাধ্যবাধকতা, আর নৈতিকতা হচ্ছে সঠিক ও দায়িত্বশীল কাজ করার বৃহত্তর অঙ্গীকার।

তিনি বলেন, কোনো ব্যাংক আনুষ্ঠানিকভাবে সব বিধিবিধান মেনে চললেও গ্রাহকদের সঙ্গে অন্যায় আচরণ করতে পারে কিংবা অতিরিক্ত ঝুঁকি নিতে পারে। এ কারণে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে শুধু বিধিবিধান পরিপালন নয়, ব্যাংকের প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, ঝুঁকি ব্যবস্থাপনা, জবাবদিহিতা ও দায়িত্বশীল ব্যাংকিং অনুশীলনের ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মূল প্রবন্ধে গ্রাহক সুরক্ষার বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, সুদের হার, ফি, ঋণের শর্ত, ঝুঁকি এবং অন্যান্য চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা সম্পর্কে গ্রাহকদের স্পষ্ট তথ্য দেওয়া ব্যাংকের দায়িত্ব। আর্থিক পণ্যের অসংগতিপূর্ণ বিক্রি, অনৈতিক চার্জ আরোপ, বৈধ সেবা দিতে বিলম্ব কিংবা গ্রাহকের তথ্য সুরক্ষায় ব্যর্থতা ন্যায্যতা ও স্বচ্ছতার পরিপন্থী।

একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তির নামে নিম্ন আয়ের পরিবার, ক্ষুদ্র কৃষক, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সীমিত আর্থিক জ্ঞান কিংবা দরকষাকষির সক্ষমতার সুযোগ নিয়ে শোষণ করা উচিত নয়। আর্থিক সেবা হতে হবে সাশ্রয়ী, সহজবোধ্য, সহজলভ্য ও গ্রাহকের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ডিজিটাল ব্যাংকিংয়ের বিস্তারের সঙ্গে নতুন নৈতিক ঝুঁকিও তৈরি হচ্ছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। সাইবার নিরাপত্তা, ডিজিটাল জালিয়াতি, অননুমোদিত লেনদেন এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এখন গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় ক্রেডিট স্কোরিংয়ের ক্ষেত্রেও অ্যালগরিদমের মাধ্যমে নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রতি বৈষম্য তৈরির ঝুঁকি রয়েছে।

ব্যাংকিং খাতে নৈতিকতার সংস্কৃতি প্রতিষ্ঠায় কয়েকটি প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব দেন মোস্তফা কে. মুজেরী। এর মধ্যে রয়েছে নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি ও কর্মদক্ষতা মূল্যায়নে নৈতিক মানদণ্ড অন্তর্ভুক্ত করা; অনিয়ম প্রকাশকারীদের সুরক্ষায় কার্যকর হুইসেলব্লোয়ার ব্যবস্থা চালু করা এবং অভ্যন্তরীণ নিরীক্ষা, কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া।

তার মতে, ব্যাংকের কর্মীদের শুধু ঋণ বিতরণের পরিমাণ বা স্বল্পমেয়াদি মুনাফার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত নয়। ঋণের গুণমান, ঝুঁকি ব্যবস্থাপনা ও দায়িত্বশীল আচরণকেও কর্মদক্ষতার গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনাকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সততা ও স্বচ্ছতার মূল্যায়ন হবে এবং অনিয়মের জন্য বিশ্বাসযোগ্য শাস্তির ব্যবস্থা থাকবে।

মুজেরী বলেন, লাভজনক ব্যাংকিং ও নৈতিক ব্যাংকিং পরস্পরবিরোধী নয়, বরং টেকসই ব্যাংকিংয়ের জন্য দুটিই প্রয়োজন। মুনাফা ব্যাংক পরিচালনার আর্থিক সক্ষমতা জোগায়, আর নৈতিকতা মুনাফা অর্জনের সীমারেখা নির্ধারণ করে, যাতে জনগণের আস্থা ও সামাজিক কল্যাণ ক্ষতিগ্রস্ত না হয়।

ব্যাংকমোস্তফা কে মুজেরীআইএনএম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’