রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে ঋণ বিতরণের প্রবণতা দেশের ব্যাংকিং খাতের নৈতিক ভিত্তি দুর্বল করে তুলছে। এর ফলে বাড়ছে খেলাপিঋণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকের সম্পদের গুণমান। এসব অনিয়মের আর্থিক দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে আমানতকারী, শেয়ারহোল্ডার ও সামগ্রিক অর্থনীতিকে। ব্যাংকিং খাতের এ সংকট মোকাবিলায় শুধু আইন ও বিধিবিধান যথেষ্ট নয়, প্রয়োজন জবাবদিহিতা, স্বচ্ছতা ও পেশাগত সততার সংস্কৃতি প্রতিষ্ঠা।আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ব্যাংকিংয়ে নৈতিকতা : জবাবদিহিতা ও আস্...