Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ব্র্যাক ব্যাংক

৯ কোম্পানিতে বিনিয়োগ ৮১৩ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২৯
৯ কোম্পানিতে  বিনিয়োগ ৮১৩ কোটি টাকা

সংগৃহীত ছবি

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে ৮১৩ কোটি ১ লাখ ৭৮ হাজার টাকা বিনিয়োগ করেছে

ব্র্যাক ব্যাংক পিএলসি। সাধারণত এসব কোম্পানির শেয়ারদর রাতারাতি বাড়ে বা কমে না বলে এতে কম থাকে বিনিয়োগকারীদের আগ্রহ।

ব্র্যাক ব্যাংকের বিনিয়োগ করা কোম্পানিগুলো হলো— বাটা শু, বার্জার পেইন্টস, গ্রামীণফোন, লাফার্জ হোলসিম, ম্যারিকো, প্রাইম ব্যাংক, রেনাটা, সিঙ্গার বাংলাদেশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। যদিও শেয়ারবাজারের চলমান মন্দার কারণে এই বিনিয়োগে বর্তমানে সাময়িক বা অবিক্রীত (আনরিয়েলাইজড) লোকসান গুনছে ব্যাংকটি।

বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে অধিকাংশ বিনিয়োগকারী রাতারাতি মুনাফা করতে গিয়ে লোকসানের মুখে পড়েন, অথচ মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে লোকসানের ঝুঁকি থাকে না এবং মুনাফা করা সহজ হয়।

ব্র্যাক ব্যাংকের এই বিনিয়োগের সবচেয়ে বেশি রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। এ কোম্পানিটিতে ব্যাংকটির বিনিয়োগ ১৭৬ কোটি ৩৭ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৬ কোটি ১৪ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে ম্যারিকো বাংলাদেশে এবং তৃতীয় সর্বোচ্চ ১৭৫ কোটি ৩৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে গ্রামীণফোনে।

এ ছাড়া বার্জার পেইন্টসে ১৪৫ কোটি ৫৮ লাখ, লাফার্জ হোলসিমে ৪৭ কোটি ৪৩ লাখ, প্রাইম ব্যাংকে ৯ কোটি ৯৮ লাখ, রেনাটায় ৩৮ কোটি ৪৬ লাখ, সিঙ্গার বাংলাদেশে ৩৪ কোটি ৯৭ লাখ ও বাটা শুতে ৮ কোটি ৭৪ লাখ টাকা বিনিয়োগ করেছে ব্র্যাক ব্যাংক।

গত ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিনিয়োগের বাজারদর দাঁড়িয়েছে ৭৬৩ কোটি ৭১ লাখ টাকায়। অর্থাৎ ব্যাংকটির অবিক্রীত লোকসানের পরিমাণ ৪৯ কোটি ৩১ লাখ টাকা।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন আগামীর সময়কে বলেছেন, ব্যাংকটির পোর্টফোলিও দেখেই বোঝা যাচ্ছে, দীর্ঘমেয়াদি চিন্তা করে বিনিয়োগ করা হয়েছে। এসব কোম্পানির ওপর বিনিয়োগকারীসহ সব স্টেকহোল্ডারের আস্থা অনেক বেশি। কোম্পানিগুলোয় আর্থিক হিসাবের অস্বচ্ছতার বিষয়টিও নেই। তাই লোকসান করার সম্ভাবনা খুবই কম।

১৯৯৯ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংকের ১৯৪টি শাখা ও ১১৬টি উপশাখা রয়েছে। এ ছাড়া ২৮১টি এরিয়া অফিস, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ৩২৯টি এটিএম বুথ এবং এজেন্টে আউটলেট রয়েছে ১১২২টি।

ব্র্যাক ব্যাংকশেয়ারবাজার
    শেয়ার করুন:
    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ০৪ জুন ২০২৬, ০৩:৩৯

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    ০৪ জুন ২০২৬, ০৭:১২

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ০৪ জুন ২০২৬, ০৭:৫৪

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    ০৪ জুন ২০২৬, ১০:৫৬

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    ০৪ জুন ২০২৬, ১০:৪৭

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ০৪ জুন ২০২৬, ০৫:৫৭

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ০৪ জুন ২০২৬, ১০:৪৬

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    advertiseadvertise