পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, যমুনা অয়েলের সর্বোচ্চ ১২০ শতাংশ

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো— এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, যমুনা অয়েল, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও পাওয়ার গ্রিড। এরমধ্যে সর্বোচ্চ ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যমুনা অয়েল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষণা অনুযায়ী, যমুনা অয়েল শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৮ টাকা ৫২ পয়সা এবং ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯৪ টাকা ৫৬ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
প্যারামাউন্ট টেক্সটাইল শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৬১ পয়সা এবং এনএভিপিএস ৯৫ টাকা ১৮ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩০ নভেম্বর।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ১১ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ১২১ টাকা ৪৫ পয়সা। কোম্পানিটির এজিএমের তারিখ পরে জানানো হবে। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
পাওয়ার গ্রিড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আলোচ্য অর্থবছরে ইপিএস হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা এবং এনএভিপিএস ১৪৭ টাকা ২৯ পয়সা। আগামী ৬ ফেব্রুয়ারি কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১০ ডিসেম্বর।
অন্যদিকে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১১ টাকা ১৬ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৬১ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।



