Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

কারখানায় মরিচা, শেয়ারে আগুন!

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৭:৩৬
কারখানায় মরিচা, শেয়ারে আগুন!

সংগৃহীত ছবি

উৎপাদন পুরোপুরি বন্ধ, কারখানার যন্ত্রপাতি ও সরঞ্জামে ধরেছে মরিচা, নেই কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম। অথচ দেশের শেয়ারবাজারে আচমকাই বাড়ছে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ার দর। কোনো ধরনের মৌলিক ভিত্তি বা মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই হঠাৎ এই দর বৃদ্ধিতে বিস্মিত বাজার সংশ্লিষ্টরা।

বাজার সূত্রে জানা যায়, সম্প্রতি কোনো দৃশ্যমান কারণ ছাড়াই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের লেনদেন ও দর অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। কোম্পানির পক্ষ থেকে নতুন কোনো ইতিবাচক সংবাদের ঘোষণা না থাকা সত্ত্বেও শেয়ারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অস্বাভাবিক মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, দুর্বল ও বন্ধ থাকা কোম্পানিতে অতিরিক্ত মুনাফালোভী চক্রের কারসাজির কারণেই এই কৃত্রিম দর বৃদ্ধি ঘটে থাকতে পারে।

এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি বিশেষ পরিদর্শক দল তুং হাই নিটিংয়ের কারখানা সরেজমিনে পরিদর্শন করে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ দেখতে পায়। পরিদর্শকদের প্রতিবেদনে উঠে আসে, দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় কারখানার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে এবং সেগুলোতে জমেছে মরিচা ও ময়লার স্তর। নিয়ম অনুযায়ী কারখানা বন্ধের তথ্য বিনিয়োগকারীদের জানানো বাধ্যতামূলক হলেও কোম্পানিটি সে বিষয়েও সঠিক তথ্য প্রকাশ করেনি।

প্রতিষ্ঠানটির বর্তমান আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। টানা লোকসানের কারণে কোম্পানিটি দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে খারাপ কোম্পানির ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। সর্বশেষ অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ঋণাত্মক পর্যায়ে রয়েছে এবং ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে মাইনাস ৬ দশমিক ৩৫ টাকায়। অর্থাৎ কোম্পানির মোট সম্পদের চেয়ে দায়ের পরিমাণ অনেক বেশি। এ ছাড়া প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৬ কোটি টাকায় এবং কয়েক বছর ধরে সাধারণ বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারছে না তারা।

২০০৪ সালে প্রতিষ্ঠিত তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ২০১৪ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ১০৬ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিতে ১০ কোটি ৬৬ লাখেরও বেশি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে মাত্র ৩০ দশমিক ০৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৫৮ শতাংশ এবং বাকি ৬২ দশমিক ৩৮ শতাংশ শেয়ারের পুরোটাই ধারণ করছেন সাধারণ বিনিয়োগকারীরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ছয় মাসে এই বন্ধ কোম্পানির শেয়ার দরে অস্বাভাবিক উল্লম্ফন ঘটেছে। ডিএসই সূত্রে জানা যায়, ছয় মাস আগে অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে তুং হাই নিটিংয়ের প্রতিটি শেয়ারের দাম ছিল মাত্র ১.৭০ টাকার আশপাশে। অথচ উৎপাদন বন্ধ ও চরম আর্থিক সংকটের চিত্র থাকার পরও টানা দর বেড়ে বর্তমানে তা ৩.৯০ টাকায় লেনদেন হচ্ছে। অর্থাৎ মাত্র ছয় মাসের ব্যবধানে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই কোম্পানিটির শেয়ার দর প্রায় ১০০% বেড়েছে। লোকসানি ও কার্যক্রম বন্ধ থাকা একটি কোম্পানির শেয়ারের এমন লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের ঝুঁকির ফাঁদ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশেষজ্ঞদের মতে, বন্ধ থাকা এবং ঋণাত্মক সম্পদমূল্যের কোম্পানিতে অন্ধভাবে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো ধরনের ব্যবসায়িক ভিত্তি ছাড়া এসব শেয়ার কিনে সাধারণ বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। শেয়ারটির এই অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোনো অসাধু চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    শেয়ার করুন:
    Advertisement
    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    advertiseadvertise