Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

দাম কমার বাজারে উল্টো স্রোতে মিউচুয়াল ফান্ড

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৬:৫৪
দাম কমার বাজারে উল্টো স্রোতে মিউচুয়াল ফান্ড

সংগৃহীত ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমলেও ব্যতিক্রম ছিল মিউচুয়াল ফান্ড খাত। পতনের বাজারেও এ খাতের ইউনিটদরে বড় ধরনের উত্থান দেখা গেছে। দিন জুড়ে দাম বাড়ার তালিকায় আধিপত্য দেখায় মিউচুয়াল ফান্ড। তবে অন্যান্য খাতের অধিকাংশ শেয়ারের দর কমে যাওয়ায় এ খাতের উত্থানও মূল্যসূচকের পতন ঠেকাতে পারেনি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শুরুর পর থেকেই মিউচুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই বেশ কয়েকটি ফান্ডের ইউনিটদর সর্বোচ্চ অনুমোদিত সীমা পর্যন্ত বেড়ে যায়। লেনদেনের শেষ পর্যন্তও এই ধারা অব্যাহত ছিল। কিন্তু ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, ওষুধসহ বিভিন্ন খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় সামগ্রিক বাজারে পতন নেমে আসে।


আরও পড়ুন

ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩৩ শতাংশ

২২ জুলাই ২০২৬


দিন শেষে ডিএসইতে তালিকাভুক্ত ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২৪৫টির এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। খাতটির ৩৪টি ফান্ডের মধ্যে ২৯টির ইউনিটদর বেড়েছে, মাত্র একটি ফান্ডের ইউনিটদর কমেছে এবং চারটির দর অপরিবর্তিত রয়েছে। ফলে দিনভর দাম বাড়ার তালিকায় মিউচুয়াল ফান্ডেরই ছিল একচ্ছত্র আধিপত্য।

মিউচুয়াল ফান্ডের এই ইতিবাচক প্রবণতা সামগ্রিক বাজারে বড় প্রভাব ফেলতে পারেনি। অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক দিন শেষে নিম্নমুখী অবস্থানে লেনদেন শেষ করে। তবে এদিন ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

মিউচুয়াল ফান্ডশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: