Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে ডিএসইর লেনদেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৭:১৮
সূচক বাড়লেও কমেছে ডিএসইর লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থান হলেও লেনদেনের গতি কমেছে কিছুটা। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম থাকায় মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় হ্রাস পেয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৬ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ বাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৮১টির দর বেড়েছে, ১৬৫টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে বাকি ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সূচকের এই উত্থানের দিনেও ডিএসইতে মোট ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৫০ কোটি ৪৮ লাখ টাকা কম। এর আগের কার্যদিবসে বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকা।

এদিন বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকে দর বৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে দেশ গার্মেন্টস। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬৫ বারে ২ লাখ ১৪ হাজার ৬০৬টি শেয়ার লেনদেন করেছে। যার মোট বাজারমূল্য ২ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া ৮ দশমিক ৫৩ শতাংশ দর বৃদ্ধি পেয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডের মোট ২১ লাখ ৩২ হাজার ৮২৭টি ইউনিট ৩৬৩ বারে লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মেঘনা ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং আরামিট লিমিটেড।

অন্যদিকে সোমবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। দিনভর কোম্পানিটির মোট ৫৩ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেনের এই শীর্ষ তালিকায় ৩০ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংক এবং ২৬ কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

শীর্ষ লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো, শার্প ইন্ডাস্ট্রিজ, ফার ইস্ট নিটিং, মেঘনা ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

বাজারের এই সার্বিক ইতিবাচক পরিস্থিতির মধ্যেও কিছু কোম্পানির শেয়ারে বড় পতন দেখা গেছে। যার মধ্যে দর পতনের শীর্ষে ছিল ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড, যার শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটি মাত্র ৭৬ বারে ৭ লাখ টাকা বাজারমূল্যের ৬ লাখ ৪২ হাজার ৩২৭টি শেয়ার লেনদেন করে। দর পতনের তালিকায় ৭ দশমিক ৪১ শতাংশ কমে দ্বিতীয় স্থানে ছিল তুইং হাই এবং ৫ দশমিক ২৬ শতাংশ কমে তৃতীয় স্থানে ছিল এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এছাড়া গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং গ্রামীণ ওয়ান স্কিম টু-এর শেয়ার ও ইউনিট দরও আজ হ্রাস পেয়েছে।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১০ পয়েন্টে। এদিন সিএসইতে ২৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়।

এর মধ্যে ১২২২টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত ছিল ৩১টি প্রতিষ্ঠানের দর। দিনশেষে সিএসইতে সর্বমোট ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে।

ডিএসইলেনদেনসূচক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ