Agamir Somoy E-Paper
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
৬ লাখ তালবীজ বপন করেছেন চিত্তরঞ্জন
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচকের উত্থানেও লেনদেন কমল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৮:৩৮
সূচকের উত্থানেও লেনদেন কমল

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সিংহভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বিনিয়োগকারীদের অংশগ্রহণে কিছুটা ভাটা পড়ায় মোট লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে।

আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯৯ পয়েন্টে। একইভাবে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।

আজ বাজারে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৬৬টির দর বেড়েছে, ১৫৫টির কমেছে এবং ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। সূচক ইতিবাচক থাকলেও আজ ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমেছে। দিনভর মোট ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার চেয়ে ১১৩ কোটি ৫০ লাখ টাকা কম।

আরও পড়ুন

কারণ ছাড়াই উসমানিয়া গ্লাসের শেয়ার দর বাড়ছে

০৬ জুলাই ২০২৬

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টির দর বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৬টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। দিনশেষে সেখানে মোট ১৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি। কোম্পানিটির মোট ৩৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই তালিকায় ৩০ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। এছাড়া ৯ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ড্রাগন সোয়টার, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, সি পার্ল বিচ রিসোর্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক এবং জেনেক্স ইনফোসিস পিএলসি।

অন্যদিকে, আজ শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। আগের দিনের চেয়ে কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৫১ শতাংশ কমেছে। দিনভর ৭৫ বারে কোম্পানিটির ১ লাখ ৫২ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়, যার বাজার মূল্য ছিল ৬ লাখ টাকা। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ। প্রতিষ্ঠানটি ১০৫ বারে ১১ লাখ ৫৯৩টি শেয়ার লেনদেন করে, যার আর্থিক মূল্য ২৬ লাখ টাকা। আর ৭ দশমিক ৫ শতাংশ দর হারিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স। কোম্পানিটি ৭৩ বারে ১ লাখ ৭৪ হাজার ৪৩১টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ছিল ৬ লাখ টাকা।

এ ছাড়া দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭ দশমিক ১৪ শতাংশ করে, ফার্স্ট ফাইন্যান্সের ৬ দশমিক ৬৭ শতাংশ, রহিমা ফুডের ৬ দশমিক ১৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫ দশমিক ৫৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৫ দশমিক ০৯ শতাংশ এবং বেক্সিমকোর ৩ দশমিক ৭২ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ারবাজার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    advertisement
    advertisement
    নতুন পে স্কেলে নতুন নিয়মে ইনক্রিমেন্ট

    নতুন পে স্কেলে নতুন নিয়মে ইনক্রিমেন্ট

    ০৬ জুলাই ২০২৬, ০৭:১০

    ‘এক লাখ টাকার জন্য চোখের সামনে আমার বাবাডারে মারছে’

    ‘এক লাখ টাকার জন্য চোখের সামনে আমার বাবাডারে মারছে’

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৫

    হলান্ড বিস্ফোরণে হলুদ কান্না

    হলান্ড বিস্ফোরণে হলুদ কান্না

    ০৬ জুলাই ২০২৬, ০১:০৪

    ৬ লাখ তালবীজ বপন করেছেন চিত্তরঞ্জন

    ৬ লাখ তালবীজ বপন করেছেন চিত্তরঞ্জন

    ০৬ জুলাই ২০২৬, ০৫:১৭

    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৪

    রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে

    রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে

    ০৬ জুলাই ২০২৬, ০১:১৬

    কক্সবাজারে পাহাড়ধসে ৮ রোহিঙ্গার মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে ৮ রোহিঙ্গার মৃত্যু

    ০৬ জুলাই ২০২৬, ০৫:০৩

    ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

    ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

    ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৩

    আনচেলত্তির চাকরি থাকছে তো?

    আনচেলত্তির চাকরি থাকছে তো?

    ০৬ জুলাই ২০২৬, ১০:৪২

    গাধা কোথাকার, আমার সাথে এসব করিস না

    গাধা কোথাকার, আমার সাথে এসব করিস না

    ০৬ জুলাই ২০২৬, ০৯:২৫

    বুক চাপড়ে কাঁদছে ইরান

    বুক চাপড়ে কাঁদছে ইরান

    ০৬ জুলাই ২০২৬, ০২:১৫

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৪

    বন্ধ কারখানা খুলতে বেসরকারি খাতকে  ১০ হাজার একর জমি

    বন্ধ কারখানা খুলতে বেসরকারি খাতকে ১০ হাজার একর জমি

    ০৬ জুলাই ২০২৬, ০৭:১০

    আজকের নামাজের সময়সূচি (০৬ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৬ জুলাই)

    ০৬ জুলাই ২০২৬, ০৭:২৯

    ঢাকায় ঝড়ের আভাস, কেমন থাকবে তাপমাত্রা?

    ঢাকায় ঝড়ের আভাস, কেমন থাকবে তাপমাত্রা?

    ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৫

    advertiseadvertise