Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

রানার-বিওয়াইডির চুক্তি : অটোমোবাইল খাতে নতুন যুগের সূচনা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১৫:০৫
রানার-বিওয়াইডির চুক্তি : অটোমোবাইল খাতে নতুন যুগের সূচনা

সংগৃহীত ছবি

বাংলাদেশের অটোমোবাইল শিল্পে এক অভাবনীয় মাইলফলক স্থাপিত হলো। শেয়ারবাজার তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় থ্রি হুইলার ও মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি বিশ্বের এক নম্বর ইলেকট্রিক ভেহিকল নির্মাতা চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে একটি 'মাস্টার সাপ্লাই ও ম্যানুফ্যাকচারিং' চুক্তি অনুমোদন করেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তথ্য প্রকাশ করে কোম্পানিটি।

গত ২০ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদের সভায় এই কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি চূড়ান্ত হয়। আজ ডিএসইতে এই তথ্য প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিওয়াইডির মতো বৈশ্বিক জায়ান্টের সঙ্গে চুক্তির ফলে রানারের ব্যবসায়িক মডেলে বড় পরিবর্তন আসবে।

রানার এখন নিজস্ব কারখানায় বিওয়াইডির উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রিক গাড়ি সংযোজন বা উৎপাদন করতে পারবে, যা দীর্ঘমেয়াদে কোম্পানির আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

খবরটি প্রকাশের পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রানারের শেয়ার দরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আজ লেনদেনের শুরুতে রানারের শেয়ার দর প্রায় ২.৯৩ শতাংশ বেড়ে ৩৫.১০ টাকায় পৌঁছায়। পরে অবশ্য শেয়ার দর ৯.৯৭ শতাংশ বেড়ে ৩৭.৫০ টাকায় লেনদেন হয়।

ইলেকট্রিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদার কারণে কোম্পানির মুনাফা বাড়লে বিনিয়োগকারীরা ভবিষ্যতে আরও ভালো ক্যাশ ডিভিডেন্ট পাওয়ার আশা করতে পারেন। উল্লেখ্য, ২০২৫ অর্থবছরে রানার তার বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছিল।

রানার অটোমোবাইলস বর্তমানে বাংলাদেশে মোটরসাইকেল ও থ্রি-হুইলার বাজারে অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান। অন্যদিকে চীনের শেনঝেনভিত্তিক বিওয়াইডি বর্তমানে টেসলাকেও ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ইভি বিক্রেতা হিসেবে স্বীকৃত। ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ের বিনিয়োগ থাকায় বিশ্বজুড়ে এই কোম্পানির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

রানার ও বিওয়াইডির এই চুক্তি শুধু একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা এবং স্মার্ট ট্রান্সপোর্টেশন গড়ার পথে একটি বড় ধাপ। রানারের স্থানীয় অভিজ্ঞতা ও বিওয়াইডির বিশ্বমানের ইভি প্রযুক্তির সংমিশ্রণ দেশের অটোমোবাইল শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শেয়ারবাজারচীনরানারবিওয়াইডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে