Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ডিবিএ

বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগ ইতিবাচক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৬:৪১
বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগ ইতিবাচক

সংগৃহীত ছবি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্জিন বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি মনে করছে, এ উদ্যোগ দেশের শেয়ারবাজারকে আরও আধুনিক, ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগবান্ধব নিয়ন্ত্রক কাঠামোর দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ শনিবার ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম জানালেন, বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে কমিশন মার্জিন বিধিমালা সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে। গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত এক সভায় ডিবিএ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশ নেন।

ওই সভায় সংশোধিত মার্জিন বিধিমালা নিয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রস্তাব, মতামত ও উদ্বেগ কমিশন গুরুত্বের সঙ্গে শুনেছে এবং সংস্কার প্রক্রিয়ায় সেগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। এ জন্য কমিশনের চেয়ারম্যান ও কমিশনারকে ধন্যবাদ।

সংগঠনটির মতে, বাস্তবমুখী ও বাজারবান্ধব এ উদ্যোগ দেশের শেয়ারবাজারের জন্য ইতিবাচক। সংশোধিত মার্জিন বিধিমালা কার্যকর হলে একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও ভবিষ্যৎমুখী নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠিত হবে, যা পুঁজিবাজারের সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে সহায়ক হবে।

ডিবিএ আশা প্রকাশ করেছে, খুব শিগগিরই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়াটি পর্যালোচনার পর প্রয়োজন হলে সংগঠনটি কমিশনের কাছে বিস্তারিত মতামত ও সুপারিশ উপস্থাপন করবে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বললেন, ‘শেয়ারবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ সেই উদ্যোগকে সর্বাত্মকভাবে সমর্থন করে। ভবিষ্যতেও দেশের পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রমে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ডিবিএ প্রস্তুত থাকবে।’

শেয়ারবাজারবিনিয়োগবান্ধবডিবিএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: