Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ঝুঁকিতে সায়হাম টেক্সটাইলের বিনিয়োগকারীরা

  • তিন মাসে দর বেড়েছে ১২২%
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭
ঝুঁকিতে সায়হাম টেক্সটাইলের বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইলের শেয়ারদর তিন মাসে ১২২ শতাংশ বেড়েছে। অথচ কোম্পানির মুনাফা কম এবং মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) বেড়ে দাঁড়িয়েছে ৬৪-এ। এর মধ্যে শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বাজারসংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৭ জুলাই সায়হাম টেক্সটাইলের শেয়ারদর ছিল ১৯ টাকা ৫০ পয়সা। গতকাল মঙ্গলবার লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ তিন মাসে শেয়ারটির দর বেড়েছে ২৩ টাকা ৮০ পয়সা বা প্রায় ১২২ শতাংশ। গত তিন মাসে দর বৃদ্ধির দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে।

শেয়ারদরের এমন উল্লম্ফনের কারণ জানতে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছে ডিএসই। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। ফলে কোম্পানির আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক পারফরম্যান্সের সঙ্গে শেয়ারদরের এই উত্থানের সামঞ্জস্য কতটা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোম্পানিটির আর্থিক ফলাফল বিশ্লেষণ করলে শেয়ারদরের তুলনায় মুনাফার চিত্র দুর্বল দেখা যায়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) সায়হাম টেক্সটাইলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে মাত্র ৫১ পয়সা। এই আয়ের বিপরীতে শেয়ারটির বাজারদর ৪৩ টাকা ৩০ পয়সায় পৌঁছানোয় মূল্য-আয় অনুপাত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৪ গুণে। ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯০.৫৬ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৬৫.৮০ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের বাইরে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের হাতে। ফলে শেয়ারটির দর ওঠানামা সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগমূল্যেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

সায়হাম টেক্সটাইলশেয়ারদরশেয়ারবাজারমুনাফাডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি