এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান বেড়েছে ২ শতাংশ

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৭ পয়সা বা ২ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা।
এদিকে সম্প্রতি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ১৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে। এ সভায় অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ৩০ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।



